করোনা ওয়ার্ডে মদ খেয়ে ভাইরাল রোগী
আন্তর্জাতিক

করোনা ওয়ার্ডে মদ খেয়ে ভাইরাল রোগী

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনা ওয়ার্ডের মধ্যেই সাজানো রয়েছে বিভিন্ন খাবার। সেখানে বসেই বোতল থেকে মদ ঢেলে খাচ্ছেন করোনাভাইরাসে আক্রান্ত রোগী। এই ঘটনার বেশ কয়েকটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আর ঘটনা সামনে আসতেই নড়ে চড়ে বসেছে প্রশাসন।

ঘটনাটি ঘটেছে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। খবর আনন্দবাজারের।

ধানবাদে রয়েছে ভারত কোকিং কোল লিমিটেড (বিসিসিএল) এর সেন্ট্রাল হাসপাতাল। করোনায় আক্রান্ত হওয়ায় সেখানেই ভর্তি রয়েছেন ওই যুবক। বছর ৩০ এর ওই যুবকের নাম শান্টু গুপ্ত।

ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যাচ্ছে, শান্টুর এক হাতে রয়েছে হ্যান্ডকাফ। একটি টেবিলে অ্যালুমিনিয়াম ফয়েলে সাজানো রয়েছে বেশ কয়েক রকমের খাবার। চেয়ারে বসে থাকা শান্টু বোতল থেকে গ্লাসে ঢালছেন মদ। অন্য ছবিতে বোতল মুখ ঠেকিয়েও মদ খেতে দেখা যাচ্ছে তাকে। তার বিরুদ্ধে কোভিড ওয়ার্ডের অন্য রোগীদের থেকে তোলাবাজির অভিযোগও রয়েছে।

এই ঘটনার পর স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছিল কোভিড ওয়ার্ডের নিরাপত্তার মধ্যেই একজন রোগী কীভাবে এসব পেলেন? এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, কোভিড ওয়ার্ডে কীভাবে মদের বোতল এসেছে তা তাদের কাছেও বিস্ময়। আর এই ‘কর্ম’ চলার সময় চিকিৎসক, নার্স বা হাসপাতালের অন্য কর্মীরা দেখতে পেলেন না?

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের থেকে তদন্তের নির্দেশ পেয়ে ধানবাদের ডেপুটি কমিশনার উমাশঙ্কর সিংহ বলেছেন, 'মহকুমা শাসক ও এসডিপিও ঘটনার তদন্ত করছেন। তদন্তের রিপোর্ট মুখ্যমন্ত্রীকে পাঠানো হবে'।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা