ফিলিপাইনে বোমা বিস্ফোরণে ১০ জন নিহত
আন্তর্জাতিক

ফিলিপাইনে বোমা বিস্ফোরণে ১০ জন নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ফিলিপাইনে একটি গির্জা ও বাজারে পরপর দুটি বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সুলু প্রদেশে সোমবার (২৪ আগস্ট) দুপুরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে অন্তত ৫ সেনা রয়েছে। সেনা ও পুলিশের বরাত দিয়ে এ খবর দিয়েছে শিনহুয়া বার্তা সংস্থা।

প্রাথমিক খবরে দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সুলু প্রদেশের রাজধানী জোলো শহরে ব্যস্ত রাস্তার পাশে একটি বাজারে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। সোমবার দুপুর বারোটায় প্রথম বিস্ফোরণ হয়। প্রথম বিস্ফোরণের ঘণ্টাখানেক পর এর ৭০ মিটার দূরে একটি গির্জায় দ্বিতীয় বিস্ফোরণ হয়।

বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, আগে থেকেই সেখানে হামলার হুমকি দিয়েছিল বিদ্রোহী গোষ্ঠী আবু সায়াফ। সেই কারণে ওই এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছিল।

সেনাবাহিনীর আঞ্চলিক মুখপাত্র ক্যাপ্টেন রেক্স পায়োট এবং পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় একটি খাবারের দোকান, কম্পিউটারের দোকান এবং দুটি সেনা ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথম বোমাটি একটি মোটরসাইকেলের সঙ্গে লাগানো ছিল বলে জানানো হয়েছে। দ্বিতীয় বিস্ফোরণেও ক্ষয়ক্ষতি হলেও এখনো বিস্তারিত জানানো হয়নি।

দুই সেনা কর্মকর্তা বলেছেন, প্রথম বিস্ফোরণে ৫ সেনা নিহত হয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিস্ফোরণের পর এখনো কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে আবু সায়াফ বিদ্রোহী গোষ্ঠীকে এই হামলার জন্য দায়ী করা হয়েছে। সুলু ও তার পাশের প্রদেশগুলোতে আবু সায়াফের উপস্থিতি রয়েছে।

সেনাবাহিনী মাসব্যাপী আবু সায়াফের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। আবু সায়াফ ছোট্ট গোষ্ঠী হলেও এরা আইএসের সঙ্গে জোটবদ্ধ ছিল। এই জঙ্গি গোষ্ঠী যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনে কালো তালিকাভুক্ত।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা