ভারত-নেপালের বিবাদপূর্ণ লিপুলেখে ক্ষেপণাস্ত্র বসাচ্ছে চীন
আন্তর্জাতিক

ভারত-নেপালের বিবাদপূর্ণ লিপুলেখে ক্ষেপণাস্ত্র বসাচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের সাথে সীমান্ত নিয়ে উত্তেজনা চরমে পৌঁছেছে নেপাল ও চীনের মধ্যে। যখন লাদাখ সীমান্তে চীনা সেনাদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভারতে ২০ জন নিহত হয়, তখন কালাপানি সীমান্তে ভারতের সঙ্গে উত্তেজনায় জড়ায় নেপালও।

লিপুলেখ এলাকা নিয়ে ভারতের সঙ্গে নেপালের বিবাদ চলছেই। নতুন বিতর্কিত মানচিত্রে কালাপানি এবং লিম্পুয়াধুরার সঙ্গে উত্তরাখণ্ডের লিপুলেখকেও নিজেদের এলাকা বলে দাবি করেছে নেপাল। এবার সেই লিপুলেখেও ধীরে ধীরে নিজেদের বাহিনীর সংখ্যা বাড়াচ্ছে চীন।

ওপেন সোর্স ইন্টেলিজেন্স ডিট্রেসফা উপগ্রহ চিত্র প্রকাশ করে দাবি করেছে, লিপুলেখের ট্রাই জংশন এলাকায় সেনা মোতায়েন করার পাশাপাশি ক্ষেপণাস্ত্র বসানোর জন্য নির্মাণকাজ শুরু করেছে চীন।

শুধু বাহিনী মোতায়েন করাই নয়, চীন লিপুলেখে মিসাইল বসানোর প্রস্তুতিও শুরু করে দিয়েছে বলে বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।

লিপুলেখ এমন একটি এলাকা, যেখানে ভারত, নেপাল এবং চীন- এই তিন দেশেরই সীমানা রয়েছে। মে মাস থেকেই এখানে পরিকাঠামো নির্মাণের কাজ শুরু করেছিল চীন। গত কয়েক সপ্তাহে ধীরে ধীরে সেখানে সেনা মোতায়েন বাড়িয়েছে শি জিনপিংয়ের দেশ। ইতোমধ্যেই সেখানে এক ব্যাটালিয়ন বা ১ হাজার সেনা মোতায়েন করেছে চীন।

এই লিপুলেখ পাসেই মানস সরোবর যাত্রার জন্য নতুন রুট তৈরি করছে ভারত। এই এলাকাতেই ভারতের তৈরি ৮০ কিলোমিটার দীর্ঘ নতুন রাস্তা নিয়ে আপত্তি জানায় নেপাল। তারপরই লিপুলেখ, লিম্পুয়াধুরা এবং কালাপানিকে নিজেদের এলাকা বলে দাবি করে মানচিত্র প্রকাশ করে নেপাল। সূত্র: দ্য প্রিন্ট

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা