ট্রাম্পের সাবেক উপদেষ্টা জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার
আন্তর্জাতিক

ট্রাম্পের সাবেক উপদেষ্টা জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যাননের বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মেক্সিকো সীমান্তে দেয়ালের তহবিল নিয়ে জালিয়াতির অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ব্যাননের সঙ্গে আরও তিনজন ব্রায়ান, এন্ড্রু এবং টিমোথিকেও গ্রেপ্তার করা হয়েছে।

মার্কিন বিচারবিভাগ বলেছে, তারা যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার তহবিল জোগাড়ের জন্য চালানো এক প্রচারাভিযানে দাতাদের কাছ থেকে অবৈধভাবে অর্থ নিয়েছিলেন।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই তহবিল সংগ্রহের উদ্দেশে শুরু হয় ‘উই বিল্ড দ্য ওয়াল’স ক্যাম্পেইন। এতে অর্থ উঠেছিল ২ কোটি ৫০ লাখ ডলার। এর মধ্যে লাখখানেক ডলার তিনি ব্যক্তিগত কাজে ব্যয় করেছেন। অন্যদিকে, ব্রায়ান গোপনে ব্যক্তিগত কাজে ব্যয় করেছেন সাড়ে ৩ লাখ ডলার।

ম্যানহাটেনের ফেডারেল কোর্টে তাদের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, ব্যাননসহ বাকীরা মেক্সিকো সীমান্তে দেয়ার তোলার জন্য তহবিল জোগাড় করা এবং শতভাগ অর্থ দেয়াল নির্মাণে ব্যয় হওয়ার কথা বললেও ধোঁকা দিয়ে সে অর্থ নিজেদের স্বার্থে কাজে লাগিয়েছেন।

৪ জনের বিরুদ্ধে তহবিল জালিয়াতি ছাড়াও অর্থ পাচারের চক্রান্ত করার অভিযোগ আছে। দোষী সাব্যস্ত হলে এ দুই অভিযোগেই তাদের সর্বোচ্চ ২০ বছর করে কারাদণ্ড হতে পারে।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা