জম্মু-কাশ্মির থেকে ১০ হাজার সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত
আন্তর্জাতিক

জম্মু-কাশ্মির থেকে ১০ হাজার সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত

ইন্টারন্যাশনাল ডেস্ক:

জম্মু ও কাশ্মির থেকে প্রায় ১০ হাজার আধা সামরিক সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ভারত। বুধবার সন্ধ্যায় দেশটির কেন্দ্রীয় সরকার এ সিদ্ধান্ত জানিয়েছে। নিউজ এইটিনের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর আগস্টে ৩৭০ ধারা বাতিলের ঘোষণাকে কেন্দ্র করে সেখানে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছিল৷ তারপর এই প্রথম একসঙ্গে এই বিপুল সংখ্যক সেনাকে প্রত্যাহার করা হচ্ছে৷

নিউজ এইটিন জানিয়েছে, জম্মু কাশ্মিরের সামগ্রিক পরিস্থিতি এবং সেখানে কী পরিমাণ সশস্ত্র আধা সামরিক বাহিনীর সদস্য প্রয়োজন তা পর্যালোচনা করার পর এই সিদ্ধান্ত নিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷

কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া নতুন নির্দেশে বলা হয়েছে, ‘জম্মু ও কাশ্মির থেকে তাৎক্ষণিকভাবে সিএপিএফের সেনা প্রত্যাহার করে তাদের নিজ নিজ জায়গায় ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

একটি সিএপিএফ কোম্পানিতে প্রায় ১০০ জন সেনা থাকেন। গত মে মাসে জম্মু-কাশ্মির থেকে ১০ কোম্পানি আধা সামরিক বাহিনী প্রত্যাহার করা হয়েছিল৷ তারও আগে ২০১৯ সালের ডিসেম্বর মাসে আরও ৭২ কোম্পানি বাহিনীকে ফেরানো হয়েছিল৷ সবশেষ নির্দেশিকা অনুযায়ী, নতুন সিআরপিএফ-এর ৪০ কোম্পানি, সিআইএসএফ-এর ২০ কোম্পানি, বিএসএফ-এর ২০ কোম্পানি এবং সশস্ত্র সীমা বল বা এসএসবি’র ২০ কোম্পানিকে প্রত্যাহারের কথা বলা হয়েছে৷

বিশেষ মর্যাদা বাতিল করে জম্মু-কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করেই সে সময় সিএপিএফ সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সব ধরনের বড় সমাবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়, বন্ধ করা হয় ফোন এবং ইন্টারনেট সেবা। আটক করা হয় কয়েকশ’ স্থানীয় রাজনৈতিক নেতাকেও। তবে গত কয়েক মাস ধরেই জম্মু ও কাশ্মিরকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে ধীরে ধীরে নিরাপত্তার কড়াকড়ি শিথিল করা হচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা