অভিযান
আন্তর্জাতিক

পশ্চিম তীরে হামলায় ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানে এক ফিলিস্তিনি নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও একজন।

আরও পড়ুন : ঢাকায় বিশ্বকাপজয়ী মার্টিনেজ

সোমবার (৩ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরের উত্তরাঞ্চলে অবস্থিত জেনিন ক্যাম্পে ব্যাপক সামরিক অভিযান শুরু করেছে। একাধিক বিমান হামলার মাধ্যমে এই সামরিক অভিযান শুরু হয়।

আরও পড়ুন : মালদ্বীপে ৬৫ বাংলাদেশি আটক

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি বিমান হামলায় অন্তত একজন ফিলিস্তিনি নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন।

অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা ‘জেনিন এলাকায় সন্ত্রাসী অবকাঠামোতে’ হামলা চালাচ্ছে। ফিলিস্তিনি ওই ক্যাম্পটিকে ‘সন্ত্রাসী ঘাঁটি’ দাবি করে তারা বলেছে, ‘সন্ত্রাসীরা আস্তানা হিসাবে জেনিন ক্যাম্প ব্যবহার করে বেসামরিক লোকদের ক্ষতি করার চেষ্টা করলে আমরা নিষ্ক্রিয় থাকব না।’

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২

জেনিন ব্যাটালিয়ন নামে একটি সামরিক গ্রুপের মধ্যে ফিলিস্তিনি গোষ্ঠী ফাতাহ, হামাস এবং ইসলামিক জিহাদের সশস্ত্র লোক রয়েছে। তারা বলেছে: ‘আমরা শেষ নিঃশ্বাস ও বুলেট পর্যন্ত দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করব এবং আমরা সমস্ত দল ও সামরিক গ্রুপগুলো একত্রিত হয়ে কাজ করব।’

বিবিসি বলছে, জেনিন ক্যাম্পের গলিতে কয়েক ডজন সশস্ত্র ও মুখোশধারী ফিলিস্তিনি যোদ্ধাদের মোতায়েন করা হয়েছে। ক্যাম্পের বাসিন্দা আহমেদ জাকি বিবিসিকে বলেছেন, ‘ইসরায়েলি সেনার গাড়িবহর বেশ কয়েকটি রাস্তা থেকে ক্যাম্পের উপকণ্ঠে প্রবেশ করেছে’।

আরও পড়ুন : বজ্রপাতে ৮ নারী আহত

প্রসঙ্গত, গত মাসে ইসরায়েলি সামরিক বাহিনী জেনিন ক্যাম্পে অভিযান চালানোর সময় কমপক্ষে ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছিল। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সেবারই প্রথম ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরে চালানো ওই অভিযানে আক্রমণকারী হেলিকপ্টার ব্যবহার করে।

এছাড়া ওই হামলায় সাতজন ইসরায়েলি সেনা ও সীমান্ত পুলিশ কর্মকর্তাও আহত হয়েছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা