ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

কোরআন পোড়ানোয় পুতিনের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কঠোর নিন্দা জানিয়েছেন বলেছেন,‘বাক স্বাধীনতার’ দোহাই দিয়ে পবিত্র কোরআন পোড়ানোর ‘হীন’ কাজ। এ ধরনের কাজ রাশিয়ায় দণ্ডনীয় অপরাধ বলেও জানান তিনি।

আরও পড়ুন: জ্বলছে ফ্রান্স, রাতভর সংঘর্ষ

গত বুধবার (২৮ জুন) ডাগেস্টেনের ডারবেন্টের জুমা মসজিদে যান পুতিন। সেখানে মসজিদের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করার সময় পুতিনকে কোরআন শরীফের একটি কপি উপহার দেওয়া হয়।

যেসব পশ্চিমা দেশ কোরআন পোড়ানোকে কোনো অপরাধ হিসেবে গণ্য করে না রুশ প্রেসিডেন্ট সেসব দেশের সমালোচনা করেন।

তিনি বলেন, ‘কোরআন মুসলিমদের জন্য পবিত্র এবং অন্যদের জন্যও এটি পবিত্র হওয়া উচিত।’ এছাড়া কোরআন উপহার দেওয়ায় মসজিদের প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে বলেন, ধর্মীয় গ্রন্থের পবিত্রতা রক্ষায় যেসব নিয়ম-নীতি রয়েছে সেগুলো মেনে চলবেন।

আরও পড়ুন: বিক্ষোভ দমাতে ৪৫ হাজার পুলিশ

প্রসঙ্গত, গত বুধবার পবিত্র ঈদুল আজহার দিন সুইডেনের রাজধানী স্টকহমে মসজিদের সামনে কোরআন পোড়ানোর মতো হীন কাজ করেন এক উগ্রবাদী।

জানা যায়, ওই উগ্রবাদী ইরাক থেকে পালিয়ে সুইডেনে আশ্রয় নিয়েছিলেন। আর তিনি কোরআন পোড়ানোর আগে পুলিশের কাছ থেকে লিখিত অনুমোদন নেন।

আরও পড়ুন: মালিতে শান্তি মিশন বন্ধ

এ ঘটনায় আরবসহ মুসলিম বিশ্বের সকল দেশ নিন্দা জানিয়েছে। এদিকে পুতিন যে জুমা মসজিদে গিয়েছিলেন সেটি রাশিয়ার সবচেয়ে পুরোনো ও বিশ্বের মধ্যে অন্যতম প্রাচীন একটি মসজিদ।

তিনি মুসলিমদের পক্ষ নিয়ে এবার কথা বললেও— আগে বিভিন্ন সময় ইসলাম বিদ্বেষী কথা বলেছেন। সূত্র: দ্য নিউ আরব

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা