ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

জাপানে গুলি-ছুরিকাঘাতে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের মধ্যাঞ্চলীয় প্রশাসনিক অঞ্চল নাগানোতে বন্দুক ও ছুরি হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

আরও পড়ুন : নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডিস্যানটিস

বৃহস্পতিবার (২৫ মে) নাগানোর প্রত্যন্ত অঞ্চলে বন্দুকধারীর হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, নাগানোর প্রত্যন্ত এক অঞ্চলে গুলি ও ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন। হামলাকারী ব্যক্তি একটি ভবনের ভেতরে লুকিয়েছেন।

হামলার এই ঘটনা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে মুখোশ পরিহিত এক ব্যক্তির ছুরিকাঘাতে একজন নারী নিহত হয়েছেন। জাপানের মধ্যাঞ্চলীয় প্রশাসনিক এই অঞ্চলে শিকারী রাইফেল থেকে গুলি চালিয়েছেন ওই হামলাকারী।

আরও পড়ুন : নির্বাচনে বাধা দিলে ভিসা নয়

দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল এনএইচকে বলেছে, দুই পুলিশ কর্মকর্তা নিহত এবং একজন আহত হয়েছেন। তবে তারা গুলিতে নাকি ছুরিকাঘাতে হতাহত হয়েছেন তাৎক্ষণিকভাবে সেই বিষয়ে কিছু জানা যায়নি।

অস্ত্র নিয়ন্ত্রণ আইন অত্যন্ত কঠিন হওয়ায় জাপানে বন্দুক হামলার মতো ঘটনা একেবারে বিরল। দেশটিতে কেউ অস্ত্র কিনতে চাইলে, তাকে কঠোর প্রক্রিয়ার মধ্য দিয়ে লাইসেন্স পেতে হয়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা