ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সড়ক দুর্ঘটনায় অভিনেত্রীর মৃত্যু

বিনোদন ডেস্ক : ভারতীয় বিনোদন জগতে নেমে এসেছে আবারও শোকের ছায়া। মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন হিন্দি সিরিয়াল ‘সারাভাই ভার্সেস সারাভাই’ খ্যাত অভিনেত্রী বৈভবী উপাধ্যায়। ‘জ্যাসমিন’ চরিত্রে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি।

আরও পড়ুন : ১৩ ধরনের জ্বালানি তেলে কর কমছে

বুধবার (২৪ মে) বেলা ১১ টায় মুম্বাইতে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

মাত্র ১ দিন আগেই অভিনেতা আদিত্য সিংহ রাজপুতের মৃত্যু হয়। মঙ্গলবার (২৩ মে) শেষকৃত্য সম্পন্ন হয়েছে অভিনেতার। এর মাঝেই আবারও দুঃসংবাদ।

আরও পড়ুন : পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত

বৈভবীর মৃত্যুর খবর জানিয়েছেন ‘সারাভাই ভার্সেস সারাভাই’ সিরিয়ালের প্রযোজক জেডি মাজেঠিয়া।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, চণ্ডীগড়ের কাছে এই সড়ক দুর্ঘটনা ঘটেছে। পাহাড়ি রাস্তায় গাড়ি বাঁক নেওয়ার সময় তার গাড়ি খাদে পড়ে যায়। গাড়িটিতে বৈভবী একা নন, সাথে ছিলেন তার হবু বরও। মাত্র ৩২ বছরে প্রয়াত হলেন এই অভিনেত্রী। দুর্ঘটনার খবর শুনে দ্রুত চণ্ডীগড়ের দিকে রওনা হয়েছেন তার ভাই। তার মরদেহ মুম্বাইয়ে নিয়ে আসা হচ্ছে।

আরও পড়ুন : বজ্রপাতে ২৬টি ছাগলের মৃত্যু

বৈভবীর সহ-অভিনেতা ও সিরিয়ালের প্রযোজক জেডি মাজেঠিয়া টুইটারে জানিছেন, আমি স্তম্ভিত খবরটা শুনে। সত্যি ভালো মনের মানুষ ছিলেন বৈভবী। যদিও নিজের যোগ্য জায়গা পাননি। প্রাণশক্তি ভরপুর একটা মানুষ, আমার কাছের একটা মানুষ। ও আমার স্মৃতিতে এখনও সারাভাইয়ের জ্যাসমিন হয়েই রয়েছে। জীবন ভীষণ অনিশ্চিত।

প্রসঙ্গত, বৈভবীকে দেখা গিয়েছিল ‘সারাভাই ভার্সেস সারাভাই’ সিরিয়ালের সিজন ২-এ। বহু হিন্দি সিরিয়ালে কাজ করেছেন তিনি। যার মধ্যে ‘আদালত’, ‘সিআইডি’, ‘ক্যায় কসুর হ্যায় আমলা কা’ অন্যতম। এছাড়া ২০২০ সালে ‘ছপাক’ সিনেমাতে দীপিকা পাড়ুকোন ও বিক্রান্ত মাসির সাথেও দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা