ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানে হামলায় পুলিশসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি জ্বালানি কেন্দ্রে সন্ত্রাসী হামলায় ছয়জন নিহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে চারজন পুলিশ সদস্য রয়েছেন।

মঙ্গলবার (২৩ মে) উত্তর-পশ্চিম পাকিস্তানে এই প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

আরও পড়ুন: ৮ মামলায় ইমরান খানের জামিন

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গিরা মঙ্গলবার উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি প্রাকৃতিক গ্যাস ও তেল উত্তোলন কেন্দ্রে হামলা চালিয়ে চার পুলিশ এবং দুই ব্যক্তিগত গার্ডকে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।

কোনো গোষ্ঠী অবশ্য হামলার দায় স্বীকার করেনি। এছাড়া হামলার বিষয়ে জানতে কোম্পানির সঙ্গে ইমেইলে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।

আরও পড়ুন: ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

বার্তাসংস্থাটি বলছে, পাকিস্তানি তালেবানসহ বিভিন্ন জঙ্গিগোষ্ঠী বছরের পর বছর ধরে পাকিস্তানের উত্তর-পশ্চিমের দুর্গম পাহাড়ে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।

নিজেদের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে এসব জঙ্গিগোষ্ঠী পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং অবকাঠামোর ওপর আক্রমণ চালিয়ে থাকে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা