ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রুয়ান্ডায় বন্যা-ভূমিধস, নিহত ৯৫

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডার পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতের জেরে বন্যা ও ভূমিধসে অন্তত ৯৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আটকে পড়া মানুষকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন : মেঘালয়ে গণপিটুনিতে বাংলাদেশির মৃত্যু

বুধবার (৩ মে) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রয়টার্স বলছে, রুয়ান্ডার পশ্চিমাঞ্চলে প্রবল বর্ষণের পর বন্যা ও ভূমিধসের কারণে কমপক্ষে ৯৫ জন নিহত হয়েছেন। এছাড়া আরও কিছু মানুষকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।ভূমিধসের পর কর্তৃপক্ষ আটকে পড়া অন্যদের সন্ধান করছে বলে বুধবার জানিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা।

আরও পড়ুন : একই বাড়ি থেকে ৭ জনের লাশ উদ্ধার

রুয়ান্ডা ব্রডকাস্টিং এজেন্সি টুইটারে একটি ভিডিও ফুটেজ পোস্ট করে। ভিডিওতে দেখা যায়, প্লাবিত রাস্তায় কাদা-মিশ্রিত পানি দ্রুত প্রবাহিত হচ্ছে এবং বাড়িগুলোকে ক্ষতিগ্রস্ত করছে।

রুয়ান্ডার ওয়েস্টার্ন প্রভিন্সের গভর্নর ফ্রাঁসোয়া হাবিতেগেকো রয়টার্সকে জানান, ক্ষতিগ্রস্ত প্রতিটি বাড়িতে পৌঁছানোই এখন আমাদের প্রধান অগ্রাধিকার। একইসাথে আটকে পড়া যেকোনো ব্যক্তিকে আমরা নিরাপদে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করতে চাই।

আরও পড়ুন : বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

তিনি আরও জানান, বন্যা ও ভূমিধসের পর কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের সংখ্যা কত তা জানাননি এই কর্মকর্তা।

ফ্রাঁসোয়া হাবিতেগেকো জানান, বন্যা ও ভূমিধসের ফলে ওয়েস্টার্ন প্রভিন্সে রুটসিরো জেলায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। তার দাবি, রুটসিরোতে ২৬ জন মারা গেছেন। এছাড়া নিয়াবিহুতে ১৯ জন এবং রুবাভু ও এনগোরোরেরোতে ১৮ জন করে মারা গেছেন।

আরও পড়ুন : সুদানে আরও ৭ দিনের যুদ্ধবিরতি

হাবিতেগেকো বলেন, স্থানীয় সময় মঙ্গলবার (২ মে) সন্ধ্যা ৬ টা নাগাদ বৃষ্টি শুরু হয় এবং একপর্যায়ে সেবায়া নদীর পানি তীর ছাপিয়ে আশপাশের অঞ্চলে ঢুকে পড়ে। আগের কয়েকদিনের বৃষ্টির কারণে মাটি ইতোমধ্যেই ভিজে গিয়েছিল। ফলে আবারও বৃষ্টি হলে ভূমিধস হয় এবং অনেক রাস্তা বন্ধ হয়ে যায়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা