গভীর কোমায় প্রণব মুখার্জি
আন্তর্জাতিক

গভীর কোমায় প্রণব মুখার্জি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। গত সোমবার ৮৪ বছর বয়সী সাবেক এই রাষ্ট্রপতির শরীরে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করতে হয়েছিল। এতে তার শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

রাজধানী নয়াদিল্লির সামরিক হাসপাতালে চিকিৎসাধীন থাকা প্রণব এখন গভীর কোমায় আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাকে হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।

গত রোববার রাতে বাড়িতে পড়ে যান প্রণব। এতে তার মাথা না ফাটলেও বেশ চোট লাগে। কিছু স্নায়ুঘটিত সমস্যা দেখা দেয়। সোমবার হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সিটি স্ক্যান‌ করে দেখা যায়, তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে রয়েছে। অস্ত্রোপচার করা ছাড়া উপায় ছিল না। অস্ত্রোপচারের আগে তার কোভিড পরীক্ষার ফল পজিটিভ আসে।

দুই দিন আগে হাসপাতালের একটি সূত্র জানিয়েছিল, ভারতের সাবেক এই রাষ্ট্রপতিকে ভেন্টিলেশনে রাখা হলেও তার কারণ করোনা নয়। তিনি স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিচ্ছিলেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অস্ত্রোপচারের জায়গা থেকে রক্তক্ষরণ বন্ধ না হওয়াটাই ছিল মূল সমস্যা। প্রণব দীর্ঘদিন ধরেই রক্ত পাতলা রাখার ওষুধ খান। সেই কারণেই রক্ত পুরোপুরি জমাট বাঁধছে না।

গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) হাসপাতালের এক বুলেটিনে বলা হয়েছে, গভীর কোমায় রয়েছেন প্রণব মুখার্জি। শারীরিক অবস্থার নতুন করে উন্নতি হয়নি। ভেন্টিলেটর সাপোর্টেই রয়েছেন ভারতের সাবেক এই রাষ্ট্রপতি। রক্তচাপ ও হৃদস্পন্দনও স্থিতিশীল রয়েছে।

এদিকে সকালে প্রণবের ছেলে অভিজিৎ মুখার্জি এক টুইট বার্তায় জানান, প্রণব মুখার্জির শারীরিক অবস্থা স্থিতিশীল। তার রক্তচাপ ও হৃদস্পন্দন স্থিতিশীল রয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা