কোমায় রয়েছেন প্রণব মুখার্জী: হাসপাতাল কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

কোমায় রয়েছেন প্রণব মুখার্জী

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর অবস্থা সংকটাপন্ন, তিনি এখন কোমায় রয়েছেন। ভারতের আর্মি'স রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতাল কর্তৃপক্ষ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

এতে আরও বলা হয়, প্রণব মুখার্জীর অবস্থা অপরিবর্তিত এবং তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।

গত সোমবার (১০ আগস্ট) অসুস্থ হয়ে পড়লে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মস্তিষ্কের সার্জারি করা হয় তার। পরে তার করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে।

হাসপাতালে ভর্তির পর থেকে প্রণব মুখার্জীর স্বাস্থ্য নিয়ে নানা গুঞ্জন ছড়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ তার মৃত্যুর সংবাদ লিখে স্ট্যাটাস দেন। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বৃহস্পতিবার সকালে টুইটারে প্রণব মুখার্জীর ছেলে অভিজিৎ তার পিতার স্বাস্থ্য সম্পর্কে ভুয়া খবর ছড়ানো বন্ধের আহ্বান জানান। এসময় টুইটারে তিনি জানান, প্রণব মুখার্জীর অবস্থা স্থিতিশীল রয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা