দুই ভাই-বোনকেই মেরে ফেলেছেন সৌদি যুবরাজ!
আন্তর্জাতিক

ভাই-বোনকে মেরে ফেলেছেন সৌদি যুবরাজ!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান ও নিরাপত্তা উপদেষ্টা ড. সাদ আল-জাবরির ছেলে-মেয়েকে কারাবন্দী অথবা হত্যা করার অভিযোগ উঠেছে।

সাদ আল-জাবরির বড় ছেলে খালিদ অভিযোগ করেছেন, তার বাবাকে সৌদি আরব ফিরিয়ে নিয়ে শাস্তি দিতে দুই ভাই-বোনকে জিম্মি করা হয়েছে। তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদেরকে মেরে ফেলা হয়েছে নাকি এখনও জীবিত রয়েছে সে সম্পর্কে কিছুই জানেন না তারা।

খালিদ বলেছেন, মার্চে তাদের রিয়াদের বাড়ি থেকে নিরাপত্তা কর্মকর্তারা ২১ বছর বয়সী ভাই ওমর ও ২০ বছর বয়সী বোন সারাহকে তুলে নিয়ে গেছে। তিনি বলেন, “গত ১৬ মার্চ ভোরে ২০টি গাড়ি করে আসা ৫০ জনের মতো নিরাপত্তা কর্মী ওমর ও সারাহকে বিছানা থেকে তুলে অপহরণ করেন। আমাদের রিয়াদের বাড়িতে অনুসন্ধান চালানো হয়েছে, সিসিটিভির মেমোরি কার্ড সরিয়ে ফেলা হয়েছে।”

খালিদ বর্তমানে বাবার সঙ্গে কানাডায় রয়েছে। ড. সাদের এই ছেলের ধারণা, তার বাবাকে সৌদি আরব ফেরাতে দরকষাকষির গুটি হিসেবেই তার দুই ভাইবোনকে আটক করা হয়েছে। সৌদি আরব ফেরার পরপরই ড. সাদকে হত্যা করা হবে বলে অনুমান তার স্বজনদের।

ড. জাবরি সৌদি আরবের সাবেক যুবরাজ নায়েফের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি আমেরিকার একটি আদালতকে জানিয়েছেন, সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান তাকে হত্যার জন্য কানাডায় ঘাতক দল পাঠিয়েছিলেন, কিন্তু তারা বিমান বন্দরে ধরা পড়ায় তিনি বেঁচে গেছেন।

২০১৫ সালে সৌদি রাজা আবদুল্লাহর মৃত্যুর ফলে তার সৎভাই সালমান সিংহাসনে বসার পর থেকেই ড. সাদের ক্ষমতা কমে আসে। সালমান ২০১৭ সালে তার ছেলে মোহাম্মদকে ক্রাউন প্রিন্স (যুবরাজ) বানিয়ে নায়েফকে সরিয়ে দেন। ওই বছরই সাদ দেশ ছাড়েন। সূত্র : পার্সটুডে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা