যে কোন মুহূর্তে তাইওয়ান দখল করতে পারে চীন!
আন্তর্জাতিক

যে কোন মুহূর্তে তাইওয়ান দখল করতে পারে চীন!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

প্রতিনিয়ত চাপ বাড়াচ্ছে চীন। লাগাতার দখলের হুমকি। অদূর ভবিষ্যতে হংকংয়ের মতো পরিণতি হতে পারে তাদেরও। সেই আশঙ্কাতেই এখন ঘুম উড়েছে তাইওয়ান প্রশাসনের— মার্কিন স্বাস্থ্যসচিব অ্যালেক্স আজারের কাছে মঙ্গলবার এই আশঙ্কা প্রকাশ করলেন তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ। যার জেরে আরও এক বার প্রতিবেশী দেশগুলির প্রতি চীনের আগ্রাসী নীতির দিকে সরাসরি আঙুল উঠল।

তিন দিনের কূটনৈতিক সফরে রোববার (৯ আগস্ট) তাইওয়ানে যান মার্কিন স্বাস্থ্যসচিব। চীনের চোখরাঙানির শিকার হতে হচ্ছে তার আগে থেকেই— সুর চড়াচ্ছিল তাইওয়ান। সেই দেশের প্রেসিডেন্টের সঙ্গে আজারের বৈঠকের আগে চীন-তাইওয়ান সীমান্তবর্তী তাইওয়ান প্রণালীর উপরে বেশ কয়েকটি চীনা যুদ্ধবিমানকে ঘুরতে দেখা যায় বলেও অভিযোগ করা হয়েছে গতকাল।

আজ তাইওয়ানে দাঁড়িয়ে চীনের বিরুদ্ধে মুখ খুলেছেন মার্কিন স্বাস্থ্যসচিবও। করোনা মহামারি পরিস্থিতির পিছনে চীনই দায়ী, এই দাবি করে আজার বলেন, ‘‘করোনা পরিস্থিতির প্রাদুর্ভাব যদি তাইওয়ান বা আমেরিকা থেকে হত, তা হলে গোড়া থেকেই এর মোকাবিলা অনেক দায়িত্বশীল ভাবে করা হত। চীন সেই দিক থেকে সম্পূর্ণ ব্যর্থ।’’

পাশাপাশি এই ভাইরাস-হানার বিষয়টি গোটা বিশ্বের কাছে লুকোনোর আপ্রাণ চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করে তিনি আরও বলেন, ‘‘বেইজিং করোনা নিয়ে বিশ্বকে আগেই সতর্ক করতে পারত, পরিস্থিতির মোকাবিলার জন্য সাহায্য চাইতে পারত, তবে তারা তা প্রয়োজন মনে করেনি। যার খেসারত এখন দিতে হচ্ছে গোটা বিশ্বকে।’’

১৯৭৯ সালের পর থেকে তাইওয়ানের সঙ্গে কোনও কূটনৈতিক সম্পর্ক রাখেনি আমেরিকা। তৎকালীন পরিস্থিতিতে চীনের পক্ষ নিয়েই এই পদক্ষেপ নিয়েছিল তারা। তবে ইদানীং চীন-আমেরিকা সম্পর্কের অবনতির পরে সেই চিত্র বদলেছে।

তাইওয়ান চীনেরই অংশ বলে বরাবরের দাবি বেইজিংয়ের। প্রয়োজনে জোর খাটিয়েই তাইওয়ানকে নিজেদের শাসনে আনার হুমকি দিয়ে আসছে চীন। সেই আবহে তাইওয়ানকে ‘দলে টানতে’ মার্কিন স্বাস্থ্যসচিবের এই ‘ঐতিহাসিক’ সফরের পরোক্ষ যোগ রয়েছে বলে মত কূটনৈতিক বিশেষজ্ঞদের।

অন্য দিকে, হংকংয়ের স্বায়ত্বশাসন ফেরানোর দাবিতে আন্দোলনরত নাগরিকদের উপর চীনের দমন-নীতি অব্যাহত রয়েছে। নতুন নিরাপত্তা আইনে একের পর এক গ্রেফতার করা হচ্ছে প্রতিবাদীদের। সেই তালিকায় এ বার জুড়ল আন্দোলনের প্রথম সারিতে থাকা ২৩ বছর বয়সি অ্যাগনেস চাউ-এর নাম। হংকংয়ে তার ফ্ল্যাট থেকে হাতকড়া পরিয়ে নিয়ে যায় পুলিশ। সোমবার (১০ আগস্ট) রাতে বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা