করোনাভাইরাসের কারণে ভুটানজুড়ে লকডাউন
আন্তর্জাতিক

করোনাভাইরাসের কারণে ভুটানজুড়ে লকডাউন

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভুটানের রাজধানী থিম্পুর অনেক বাসিন্দার সংস্পর্শে আসা বিদেশফেরত এক নাগরিকের দেহে নতুন করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ার পর দেশজুড়ে প্রথমবারের মতো লকডাউন দিয়েছে কর্তৃপক্ষ।

বিদেশফেরত এ ব্যক্তিকে নিয়ে হিমালয়ের ছোট এ দেশটিতে করোনা রোগীর শনাক্তের সংখ্যা ১১৩তে দাঁড়িয়েছে, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটিতে এখন পর্যন্ত নতুন করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি।

মার্চে যুক্তরাষ্ট্রের এক পর্যটকের দেহে প্রাণঘাতী ভাইরাসের উপস্থিতি ধরা পড়ার পর ট্যুরিজমে নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি ভুটানের কর্তৃপক্ষ বিদেশফেরত প্রত্যেককে তিন সপ্তাহের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখার নির্দেশনা দিয়েছিল।

শনাক্তকরণ পরীক্ষায় ফল ‘নেগেটিভ’ আসার পর কুয়েত থেকে আসা ২৭ বছর বয়সী এক নারী সম্প্রতি কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়েছিলেন; সোমবার একটি ক্লিনিকে করা শনাক্তকরণ পরীক্ষায় তার দেহে প্রাণঘাতী ভাইরাসের উপস্থিতি মেলে। কর্তৃপক্ষ এর পরপরই দেশজুড়ে লহডাউনের ঘোষণা দেয়।

“সংক্রমণের চেইন ভেঙে দিতে, রোগী শনাক্ত ও তাদের আইসোলেট করতেই অভূতপূর্ব এ লকডাউন দেওয়া হয়েছে। উপসর্গবিহীন রোগী, সংক্রমণের বিস্তৃতি ও রোগটি থেকে নিজের ও পরিবারের সদস্যদের সুরক্ষিত রাখতে সবাইকে ঘরে থাকতে বলা হচ্ছে,” এক বিবৃতিতে বলেছে ভুটানের সরকার।

সব স্কুল, প্রতিষ্ঠান, অফিস ও বাণিজ্যিক স্থাপনা বন্ধ থাকছে; সব ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে থাকা শিক্ষক-শিক্ষার্থীদের কোভিড-১৯ সংক্রান্ত নির্দেশনা মেনে নিজ নিজ ক্যাম্পাসের মধ্যেই থাকতে বলা হয়েছে।

প্রাণঘাতী ভাইরাসটির বিস্তারের গতি শ্লথ করতে দেশটিতে ঢোকার সব প্রবেশপথে যাচাই-বাছাই, পর্যবেক্ষণ ও শনাক্তকরণ পরীক্ষার উপর জোর দিতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্ত সিল করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে রাজধানী পারোর কাছে অবস্থিত দেশটির একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরটিও। বাণিজ্যিক যাতায়াত বন্ধ থাকলেও বিভিন্ন দেশে আটকে পড়া ভুটানিদের নিয়ে আসতে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

করোনাভাইরাস মহামারী ছোট এ দেশটির পর্যটন খাতকে একেবারে পঙ্গু করে দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। হিমালয়ের কোলে থাকা দেশটির অর্থনীতি মূলত পর্যটনের উপরই নির্ভরশীল। গত ৫ বছর ধরে দেশটি এ খাত থেকে গড়ে প্রতি বছর প্রায় ৮ কোটি ডলার আয় করেছে।

মাত্র সাড়ে ৭ লাখ বাসিন্দার এ দেশটিতে গত বছর তিন লাখ ১৫ হাজারের বেশি পর্যটক গিয়েছে, এ সংখ্যা আগের বছরের চেয়েও ১৫ শতাংশ বেশি বলে রয়টার্স জানিয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা