ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের একটি বাসভবনে বন্দুক হামলার ঘটনা ঘটেছে।এতে দু’জন নিহত ও অপর একজন আহত হয়েছে জানিয়েছে সংবাদমাধ্যম সিনহুয়ার।

আরও পড়ুন: জাপানে ১ কোটি ৭০ লাখ মুরগির মৃত্যু

স্থানীয় সময় বৃহস্পতিবার কলোরাডো রাজ্যের রাজধানী ডেনভারের দক্ষিণপশ্চিমে অবস্থিত লেকউড সিটিতে (৬ এপ্রিল) বেলা ১২টার দিকে এ বন্দুক হামলার ঘটনা ঘটে।

লেকউড পুলিশ বিভাগ জানায়, বেলা ১১টা ৫২ মিনিটে বন্দুক হামলার খবর পেয়ে পুলিশ ওই বাসভবনে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেখানে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। ঘটনাস্থলেই একজনকে মৃত ঘোষণা করা হয়। অন্য দুজনকে হাসপাতালে নেয়া হলেও তাদের একজন মৃত্যু হয়। অন্যজন চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন : মিয়ানমারে আবারও ভয়াবহ সংঘর্ষ

পুলিশের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, যদিও বন্দুক হামলার শিকার হওয়া এ তিন পুরুষের মধ্যে সম্পর্কের প্রকৃতি এখনো জানা যায়নি। তবে এটা স্পষ্ট যে কোনো না কোনোভাবে তারা একে অপরের পরিচিত ছিল।

গোয়েন্দারা ধারণা করছেন, এই বন্দুক হামলায় চতুর্থ পক্ষ জড়িত রয়েছে যারা পুলিশ আসার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।চতুর্থ পক্ষেরও কেউ গুলিবিদ্ধ হয়ে থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। এ বন্দুক হামলার ব্যাপারে জোরালো তদন্ত চলছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা