ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জার্মানিতে গোলাগুলি, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির হামবুর্গ শহরে বন্দুকধারীর গুলিতে ২ জন নিহত হয়েছেন। এ নিয়ে চলতি মাসে দেশটির একই শহরে দ্বিতীয় দফায় গোলাগুলির ঘটনা ঘটল।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

শনিবার (২৫ মার্চ) স্থানীয় সময় মধ্যরাতে এ ঘটনা ঘটে।

রোববার (২৬ মার্চ) পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

আরও পড়ুন : ফরিদপুরে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

পুলিশ জানিয়েছে, তারা প্রাথমিক অপারেশন শেষ করেছে। এখন ঘটনাটি তদন্ত করছে। তবে পুলিশের একজন মুখপাত্র এ সম্পর্কে মন্তব্য করতে রাজি হননি।

জার্মান ট্যাবলয়েড বিল্ড বলছে, শনিবার মধ্য রাতে গোলাগুলির ঘটনা জানিয়ে পুলিশকে ডাকা হয়। পরে ২৮ টি গাড়ি ঘটনাস্থলে ছুটে যায়।

আরও পড়ুন : সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

এ বিষয়ে হামবুর্গের প্রসিকিউটর অফিস থেকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে একজনকে বন্দুকধারী বলে মনে করা হচ্ছে। বন্দুকটি দিয়ে নিজেকে গুলি করার আগে সে অন্য ব্যক্তিকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি চালায়। গুলিবিদ্ধ ২ জনই ঘটনাস্থলে মারা যান।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে হামবুর্গে গোলাগুলির ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীসহ ৭ জন নিহত হয়েছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা