ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

তিউনিসিয়া ফের নৌকাডুবি, নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক : সাব-সাহারান আফ্রিকান অঞ্চলের শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে তিউনিসিয়া উপকূলে ফের একটি নৌকা ডুবে অন্তত ১৯ জনের মৃত্যু ঘটেছে। নৌকাটি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দেশ ইতালি যাওয়ার চেষ্টা করছিল।

আরও পড়ুন : সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

রোববার (২৬ মার্চ) একটি মানবাধিকার গ্রুপ এ তথ্য নিশ্চিত করেছে জানিয়ে সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

গত ২৪ ঘণ্টায় ইতালির দ্বীপ ল্যাম্পেডুসায় দুই হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী পৌঁছেছে বলে জানিয়েছে ইতালির এনএসএ নিউজ এজেন্সি।

আরও পড়ুন : মার্চের প্রত্যেকটা দিনকেই পালন করি

প্রতিবেদন সূত্রে, গত চার দিনে শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী কমপক্ষে পাঁচটি নৌকা দক্ষিণাঞ্চলীয় শহর স্ফ্যাক্সে ডুবে যায়, এতে অন্তত ৬৭ জন নিখোঁজ ও নয়জন মারা গেছে।

শনিবার (২৫ মার্চ) তিউনিসিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে যায়। এতে শিশুসহ অন্তত ৩৪ জন নিখোঁজ রয়েছে।

আরও পড়ুন : একটি প্রজন্ম ইতিহাস ভুলতে বসেছিল

সাম্প্রতিক সময়ে তিউনিসিয়া দেশটি ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশীদের কাছে অন্যতম একটি কেন্দ্রে পরিণত হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ইতালিতে প্রবেশ করা অন্তত ১২ হাজার অভিবাসনপ্রত্যাশী তিউনিসিয়া থেকে এসেছেন। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল মাত্র এক হাজার ৩০০।

আরও পড়ুন : স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

দেশে অবস্থানরত সাব-সাহারান আফ্রিকার অভিবাসনপ্রত্যাশীদের কারণে অপরাধ বৃদ্ধি পাচ্ছে বলে গত মাসে তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ অভিযোগ করেন।

এই অভিবাসনপ্রত্যাশীদের হুমকি হিসেবে বর্ণনা করেছেন তিনি। আফ্রিকান ইউনিয়ন তার এমন মন্তব্যের কঠোর সমালোচনা করেছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা