আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সব কৌশল ব্যর্থ

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে আমেরিকার সব ধরনের কৌশল ভন্ডুল হয়েছে বলে জানিয়েছে মার্কিন কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস।

আরও পড়ুন : আ.লীগ নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

রিচার্স সেন্টার জানায়, ইরানকে নিয়ন্ত্রণে রাখতে সামগ্রিক নিষেধাজ্ঞা, সামরিক পদক্ষেপ এবং কূটনৈতিক প্রয়াসসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারের সব কৌশল ব্যর্থ হয়েছে।

ফার্স বার্তা সংস্থা বলছে, মার্কিন কংগ্রেসনাল রিসার্চ সেন্টার তাদের সর্বশেষ প্রতিবেদন সেদেশের আইনসভায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন : ২৩০ কোটি মানুষ নিরাপদ পানি পাচ্ছে না

প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেস ইরানের বিরুদ্ধে মার্কিন নীতিনির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ব্যাপক নিষেধাজ্ঞার প্রেক্ষাপট তৈরি, ইরানবিরোধী মার্কিন মিত্রদের কাছে অস্ত্র বিক্রির জন্য সহায়তা। তাদের অনুমতি প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করাসহ এ সংক্রান্ত যে কোনো আলোচনাকে প্রভাবিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকায় ছিল কংগ্রেস। পরমাণু সমঝোতাবিষয়ক আলোচনাসহ ইরানের পরমাণু কর্মসূচি সংশ্লিষ্ট সব পর্যালোচনায় কংগ্রেসের ভূমিকা ছিল অগ্রগণ্য।

প্রতিবেদনে স্বীকার করা হয়েছে, ইরানের মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন নীতি ব্যর্থ হয়েছে। একইভাবে মার্কিন স্বার্থ চ্যালেঞ্জকারী ইরানের প্রভাব ঠেকাতে এবং তাদের সক্ষমতা রোধেও সফল হয়নি কংগ্রেস।

আরও পড়ুন : মিয়ানমারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি ২০২৩ সালে পশ্চিম এশিয়া অঞ্চলে ইরানের প্রভাব উল্লেখযোগ্য হারে বেড়েছে। রাশিয়া ও চীনের সঙ্গে নয়া সম্পর্ক গড়ে তুলেছে ইরান। ইরান এখন এ অঞ্চলে এবং তার বাইরেও আমেরিকার স্বার্থকে চ্যালেঞ্জ করতে সক্ষম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: ইউএসএনআই নিউজ

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা