ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

পুলিশের অভিযানে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলে পুলিশের অভিযানে অন্তত ১৩ জন নিহত হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: এবার গণভবনে হচ্ছে না ইফতার পার্টি

জানা যায়, দেশটির সমুদ্রতীরবর্তী শহর রিও ডি জেনেইরোর কাছে এক অপরাধী দলের প্রধানকে গ্রেফতারের সময় পুলিশের অভিযানে অন্তত ১৩ জন নিহত হয়েছে।

রিও ডি জেনেইরোর উত্তর-পূর্বে সাও গনসালো শহরের শ্রমিক শ্রেণির আবাসিক এলাকা সালগেইরোতে এ ঘটনা ঘটে।

পুলিশের জানিয়েছে, অপরাধী দলের প্রধানকে গ্রেফতারের সময় পুলিশের ওপর হামলা করে অপরাধী চক্রের সদস্যরা। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে সন্দেহভাজন অপরাধীরা নিহত হন।

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রাজ্য পারা মাদক চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত লিওনার্দো কোস্তা আরাউজো সালগেইরোতে লুকিয়ে আছে— এমন খবরে বৃহস্পতিবার পুলিশ সেখানে অভিযান শুরু করেছিল।

আরও পড়ুন: দেশে রাজনৈতিক সংকট নেই

সংঘর্ষে আরাউজোও নিহত হয়েছেন। বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার মৃত্যুর সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ ছিল।

পুলিশ জানিয়েছে, আরাউজোকে গ্রেফতারে বৃহস্পতিবার চালানো এই অভিযানে হেলিকপ্টার ও সাঁজোয়া যানও ব্যবহার করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা