ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

মিয়ানমারে সড়ক দুর্ঘটনা, হতাহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। ইয়াঙ্গুন-মান্দালে মহাসড়কে মাইল নির্দেশক ২৮৪/১-২ স্তম্ভের কাছে স্থানীয় সময় ভোর ৫টা ৫০ মিনিটের দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন : রাহুল গান্ধীর ২ বছরের কারাদণ্ড

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। সড়কটিতে থেমে থাকা একটি লরিকে হালকা একটি ট্রাক ধাক্কা দেয়ায় এ ঘটনা ঘটে।

সিনহুয়াকে হাইওয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই দু’জন পুরুষ নিহত হয়েছেন। ওই গাড়িতে থাকা ১৮ জনের মধ্যে ১৪ জন গুরুতর আহত হয়েছে।

আরও পড়ুন : রমজানের শুভেচ্ছা জানালেন বাইডেন

তিনি আরও জানান, আহতদের মধ্যে তিনজন পুরুষ ও ১১ জন নারী রয়েছে। আহতদেরকে চিকিৎসার জন্য মিকতিলা হাসপাতালে পাঠানো হয়েছে।

মিয়ানমারের বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গুন ও দ্বিতীয় বৃহত্তম মান্দালের মধ্যে সংযোগ স্থাপন করেছে ৫৮৭ কিলোমিটার দীর্ঘ ইয়াঙ্গুন-মান্দালে এক্সপ্রেসওয়ে।

আরও পড়ুন : সরবরাহের তুলনায় পানির চাহিদা বাড়বে

প্রসঙ্গত, নিয়ম না মেনে দ্রুত গতিতে এবং বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে মিয়ানমারের মহাসড়কে প্রায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা