ফাইল ছবি
আন্তর্জাতিক

সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ১৫ জন নিহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’র এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: ক্ষতিগ্রস্ত কারাগার, ২০ আইএস উধাও

স্থানীয় সময় রোববার (১৯ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের একটি সাংস্কৃতিক কেন্দ্রের কাছে এই হামলা চালানো হয়।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘রাত ১২টা ২২ মিনিটে ইসরায়েলি শত্রু দামেস্ক এবং এর আশেপাশের আবাসিক এলাকাসহ বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে অধিকৃত গোলান মালভূমির দিক থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।’ এতে প্রাথমিকভাবে ৫ জনের প্রাণহানি ও ১৫ জনের আহত হওয়ার খবর জানানো হয়। পরে নিহতের সংখ্যা বেড়ে ১৫ হয়।

এছাড়া, রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রচারিত খবরে একটি ১০ তলা ভবন ধ্বংস হওয়ার ছবি দেখানো হয়েছে। সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরাইল দেশটিতে অসংখ্যবার বিমান হামলা চালিয়েছে। কিন্তু আবাসিক এলাকায় হামলা চালানোর ঘটনা খুবই কম।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস প্রধান রামি আবদেল রহমান বলেছেন, রোববারের হামলাই সিরিয়ার রাজধানীতে ইসয়য়েলের চালানো সবচেয়ে ভয়াবহ হামলা।

সান নিউজ/জেএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা