ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

টানা ৩০ বছর ক্ষমতায় থাকতেই হবে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতকে বিশ্বগুরু হিসেবে গড়ে তুলতে পঞ্চায়েত থেকে সংসদে টানা ৩০ বছর ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) ক্ষমতায় থাকতে হবে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আরও পড়ুন : মৃতের সংখ্যা ৪৬ হাজার ছাড়ল

শনিবার (১৮ ফেব্রুয়ারি) মহারাষ্ট্রের পুণেতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর লেখা একটি বইয়ের মারাঠি অনুবাদ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অমিত শাহ।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, তাদের কাজ এখনও শেষ হয়নি। এরপরই জানান, ‘আমরা যদি সত্যিই ভারতকে বিশ্বগুরু হিসেবে গড়ে তুলতে চাই তাহলে পঞ্চায়েত থেকে সংসদ পর্যন্ত টানা ৩০ বছর ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে, তা নিশ্চিত করতে হবে।’

আরও পড়ুন : চীনকে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

তিনি মোদিকে নিয়ে লেখা বই সম্পর্কে বলেন, আপনারা যদি জানতে চান, একটি সফল গণতন্ত্র কীভাবে তৈরি করা যায়, কীভাবে সফলভাবে গণতন্ত্র পরিচালনা করতে হয়— এই বইটিতে তার জবাব পাবেন।

অনুষ্ঠানে ভারতের নির্বাচন কমিশনের শিবসেনা সংক্রান্ত নির্দেশ নিয়েও নিজের মত জানান অমিত শাহ।

আরও পড়ুন : খাদ্য সহায়তা কমানোয় হতাশ রোহিঙ্গারা

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভারতের নির্বাচন কমিশন একনাথ শিন্ডে গোষ্ঠীকে শিবসেনা নাম এবং তির-ধনুক প্রতীক চিহ্ন ব্যবহার করার অনুমতি দিয়েছে। তা নিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনের দিকে তুমুল আক্রমণ করেছে উদ্ধব ঠাকরে গোষ্ঠী।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিষয়টি নিয়ে বলেন, ‘গতকাল (শুক্রবার) নির্বাচন কমিশন ‘দুধ কা দুধ, পানি কা পানি’ করে দিয়েছে। সত্যমেব জয়তে হয়েছে।’

আরও পড়ুন : সিরিয়ায় হামলা, নিহত ৫৩

প্রসঙ্গত, ২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকেই ভারতকে ‘বিশ্বগুরু’ বানানোর চেষ্টা চলছে। বিজেপিকে একটানা ৩০ বছর ক্ষমতায় রাখার শপথও নতুন কিছু নয়। আগেও একাধিক বার বিভিন্ন মঞ্চে অমিত শাহ এ কথা বলেছেন।

তিনি দাবি করেছেন, বিজেপির হাতেই ভারতের উন্নয়ন এবং অগ্রগতি নিহিত আছে। বই প্রকাশ অনুষ্ঠানের মঞ্চে আরও একবার স্পষ্ট করে সেই দাবিই উঠে এলো তার কথায়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা