আন্তর্জাতিক

ট্রাক থেকে ১৮ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : বুলগেরিয়ায় রাজধানী সোফিয়ায় একটি পরিত্যক্ত ট্রাক থেকে ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে জীবিত উদ্ধারকৃতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আরও পড়ুন: পাকিস্তানে বন্দুক হামলায় নিহত ৯

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বুলগেরিয়ার সরকারের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদন অনুযায়ী, পরিত্যক্ত গাড়িটি প্রায় ৪০ জন অভিবাসীকে অবৈধভাবে পরিবহন করছিল বলে ধারনা করা হচ্ছে।

আরও পড়ুন: সত্য বললে দেশের উপকার হবে

এ সময় গাড়িতে জীবিত অবস্থায় ১৪ জনকে উদ্ধার করা হয়। এদের মধ্যে ৮ জনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরও ১০ জনকে আশপাশে লুকিয়ে থাকা অবস্থায় পাওয়া যায়।

বুলগেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী আসান মেদঝিদিভ জানান, ‘পরিত্যক্ত ট্রাকটিতে তালাবদ্ধ থাকায় এতে অক্সিজেনের সংকট ছিল। সেখানে ঐ ব্যক্তিরা ভেজা অবস্থায় ছিল। তারা ঠান্ডায় জমে ছিল। বেশ কয়েক দিন ধরে খায়নি তারা।’

আরও পড়ুন: যেদিকে তাকানো হয়, উন্নয়ন আর উন্নয়ন

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, রাজধানীর ২০ কিমি (১২ মাইল) উত্তর-পূর্বে অবস্থিত লোকরস্কো গ্রামে পরিত্যক্ত ট্রাকটি খুঁজে পাওয়া যায়। এটি কাঠের নিচে লুকানো অবস্থায় অভিবাসীদের অবৈধভাবে পরিবহন করছিল।

কর্মকর্তারা জানিয়েছেন, মানব পাচারকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন: মেট্রোরেলের উত্তরা স্টেশন চালু

দীর্ঘদিন ধরে তুরস্ক থেকে ইউরোপীয় ইউনিয়নে অভিবাসী প্রত্যাশীদের বিপুল সংখ্যক লোককে ঠেকাতে কার্যত লড়াই করছে বুলগেরিয়া।

সান নিউজ/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা