বুলগেরিয়ায় বাসে আগুন
আন্তর্জাতিক

বুলগেরিয়ায় বাসে আগুন, ৪৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলে উত্তর মেসিডোনিয়ার একটি বাসে আগুন লেগে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। দগ্ধ সাতজনকে রাজধানী সোফিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলের উত্তর মেসিডোনিয়ার মহাসড়কে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স ও বিবিসি। স্থানীয় সময় দুইটায় এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পর ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

দক্ষিণপূর্ব ইউরোপের দেশটির স্বরাষ্ট্রমন্ত্র মন্ত্রণালয়ের অগ্নিনিরাপত্তা বিভাগের প্রধান নিকোলাই নিকোলভ গণমাধ্যমকে বলেন, বাসে আগুন লেগে কিংবা দুমড়েমুচড়ে যাওয়ার পর আগুন লেগে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে।

রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, উত্তর মেসিডোনিয়া থেকে সোফিয়াগামী ওই টুরিস্ট বাসে ৫২ জন আরোহী ছিলেন।

বেশিরভাগ ভুক্তভোগী উত্তর মেসিডোনিয়ার বাসিন্দা। সোফিয়ায় উত্তর মেসিডোনিয়া দূতাবাসের এক কর্মকর্তাও রয়েছেন ভুক্তভোগীদের মধ্যে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা