আন্তর্জাতিক

পাকিস্তানে বিস্ফোরণে নিহত বেড়ে ৩২

সান নিউজ ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশওয়ারে মসজিদে বিস্ফোরণে সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে আরও অন্তত ১২০ জন। এদিকে এ হামলার দায় স্বীকার করেছে তেহেরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।

আরও পড়ুন: ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি

সোমবার (৩০ জানুয়ারি) পেশওয়ারের পুলিশ লাইন্স এলাকার একটি মসজিদে ঘটা ওই বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ১২০ জন। এলআরসি হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

দেশটির নিরাপত্তাবিষয়ক কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, জোহরের নামাজের সময় সামনের কাতারে ছিলেন আত্মঘাতী হামলাকারী। মসজিদে জোহরের নামাজের সময় সামনের সারিতে উপস্থিত ছিলেন আত্মঘাতী হামলাকারী। সেখানে বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছেন তিনি।

পেশওয়ারের জেলা প্রশাসক শফি উল্লাহ খান নিশ্চিত করেছেন, আত্মঘাতী হামলায় ৩২ জন নিহত হয়েছেন এবং কমপক্ষে ১২০ জন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীদের জন্য রক্ত সহায়তা চেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ২৭ ফেব্রুয়ারি আর্জেন্টিনা দূতাবাস উদ্বোধন

খাইবার পাখতুনখোয়ার তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মুহাম্মদ আজম খান পেশওয়ারের সব হাসপাতালে চিকিৎসাসেবার জরুরি অবস্থা জারি করেছেন। অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী উদ্ধারকারী সংস্থাগুলোকে ত্রাণ তৎপরতা দ্রুত করার নির্দেশও দিয়েছেন।

একজন প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে জানান, তিনি যখন মসজিদে যাচ্ছিলেন তখনই বিস্ফোরণ ঘটে। এটি শক্তিশালী বিস্ফোরণ ছিল। বিস্ফোরণের পর ধোঁয়ায় আচ্ছন্ন হয় চারপাশ। তিনি আরও জানান, তার জ্ঞান ফিরলে মসজিদের ছাদ ভেঙে পড়তে দেখেন।

সিভিল সেক্রেটারিয়েট অ্যাসোসিয়েশন পেশওয়ারের সভাপতি তাসাভুর ইকবাল, যিনি নিয়মিত মসজিদে নামাজ পড়েন, তিনি বলেন, পুলিশ লাইন্স এলাকার নিরাপত্তা কড়া থাকে সব সময় এবং কেউ তাদের পরিচয় ও দেহ তল্লাশি ছাড়া প্রবেশ করতে পারে না।

আরও পড়ুন: নোয়াখালীতে ৩২৪টি ফ্ল্যাটের উদ্বোধন

ইকবাল বলেন, ‘এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা, যা আজ ঘটেছে। এটি একটি বড় মসজিদ এবং এক সময় চারশ থেকে পাঁচশ মানুষ নামাজ আদায় করতে পারে। বিস্ফোরণের পর ভবনটি ধসে পড়ে।’

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই বিস্ফোরণের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, একটি মসজিদের ভেতরে বিস্ফোরণ প্রমাণ করে যে হামলার সঙ্গে জড়িতদের ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই।

আরও পড়ুন: ওমরায় গিয়ে ১২৩ বাংলাদেশির মৃত্যু

এদিকে, টুইটারে এ হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা