ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

চীনের সাথে নৌ মহড়ায় যাচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূল ডারবান ও রিচার্ডস বে তে অনুষ্ঠিতব্য নৌ মহড়ায় যোগ দিতে যাচ্ছে চীন এবং রাশিয়া।

আরও পড়ুন : ফের যুক্তরাষ্ট্রে গোলাগুলি, নিহত ৯

রাষ্ট্রীয় মালিকানাধীন রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, নৌবাহিনীর ওই মহড়ায় অ্যাডমিরাল অব দি ফ্লিট অব দি সোভিয়েত ইউনিয়ন গোরশকভ অংশ নেবে।

ফ্রিগেটটিতে জিরকন ক্ষেপণাস্ত্র মোতায়েন রয়েছে। ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে ৯ গুণ বেশি গতিতে ছুটতে পারে এবং এক হাজার কিলোমিটারের বেশি দূরত্বে আঘাত হানতে পারে।

বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়ার হাইপারসনিক অস্ত্রভাণ্ডারে জিরকন হচ্ছে প্রধান হাতিয়ার।

আরও পড়ুন : সিরিয়ায় ভবন ধসে নিহত ১৬

তাস আরও জানায়, অ্যাডমিরাল গোরশকভ প্রথমে সিরিয়ার টারটাস পর্যন্ত যাবে। তারপর চীন ও দক্ষিণ আফ্রিকার নৌবাহিনীর সাথে যৌথ নৌমহড়ায় অংশগ্রহণ করবে।

১৭-২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় মহড়াটি দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূল ডারবান ও রিচার্ডস বের কাছে হবে বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ডিফেন্স ফোর্স।

আরও পড়ুন : কোরআন পোড়ানো অত্যন্ত অসম্মানজনক

দক্ষিণ আফ্রিকা, রাশিয়া ও চীনের মধ্যকার ইতোমধ্যেই বিকশিত সম্পর্ক আরও জোরদার করার জন্যই এই মহড়ার আয়োজন করা হচ্ছে বলেও তারা জানিয়েছে।

২০১৯ সালেও মহড়া চালিয়েছিল দক্ষিণ আফ্রিকা, রাশিয়া ও চীন।

প্রসঙ্গত, গোরশকভ চলতি মাসে নরওয়েজিয়ান সাগরে মহড়া চালিয়েছিল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটিকে আটলান্টিক মহাসাগরে পাঠিয়েছিলেন পাশ্চাত্যকে এই বার্তা দিতে যে ইউক্রেন যুদ্ধে রাশিয়া নতি স্বীকার করবে না।

আরও পড়ুন : গ্রিড বিপর্যয়, বিদ্যুৎহীন পাকিস্তান

গোরশকভ ও জিরকনের কোনো তুলনা পৃথিবীতে নেই বলে এর আগে জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা