প্রতীকী ছবি
আন্তর্জাতিক

ইরানের মুদ্রার সর্বনিম্ন দরপতন!

সান নিউজ ডেস্ক: ইরানের মুদ্রা রিয়ালের সর্বকালের সর্বনিম্ন রেকর্ডে পৌঁছেছে। এমনিতেই মার্কিন ডলারের বিপরীতে দেশটির মুদ্রা রিয়ালের দরপতন বেশ নিয়মিত বিষয়।

আরও পড়ুন: উন্নয়নের রোল মডেল বাংলাদেশ

রোববার (২২ জানুয়ারি) মার্কিন ডলার ইরানের খোলা বাজারে প্রথমবারের মতো ৪ লাখ ৫০ হাজার রিয়ালের মাইলফলক অতিক্রম করেছে। রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বলা হয়েছে, গত ডিসেম্বরের শেষের দিকে মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের দ্রুত অবমূল্যায়নের পর ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সেই সময়কার গভর্নর আলী সালেহাবাদিকে বরখাস্ত করা হয়েছিল।

তবে আলী সালেহাবাদির স্থলাভিষিক্ত হওয়া মোহাম্মদ রেজা ফারজিন মূল্য স্থিতিশীল রাখার প্রয়াসে প্রয়োজনীয় পণ্য আমদানির জন্য ডলারের বিপরীতে মুদ্রার হার কৃত্রিমভাবে ২ লাখ ৮৫ হাজার রিয়াল রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ফারজিন বলেন, আজকে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা ও স্বর্ণের রিজার্ভের ক্ষেত্রে কোনও সীমাবদ্ধতার সম্মুখীন হচ্ছে না এবং মুদ্রার মূল্য ওঠানামার পেছনে মিডিয়া হাইপ এবং সমাজে মনস্তাত্ত্বিক কার্যক্রমই হলো প্রধান কারণ।

আরও পড়ুন: মানিকগঞ্জে চোলাই মদসহ আটক ২

এছাড়া গত শনিবার রিয়ালের আরেক দফা পতনের পর দেশটির কেন্দ্রীয় ব্যাংক দাবি করে, মার্কিন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরাকে ইরানের ৩২৬ মিলিয়ন মার্কিন ডলার পাওয়া গেছে এবং বাজারে প্রবেশ করানো হয়েছে।

এই পরিস্থিতিতে রোববার ইরানের কেন্দ্রীয় ব্যাংক জানায়, তেহরানের কাছে মুদ্রার কোনও সংকট নেই বোঝাতে একজন ব্যক্তির কাছে বিক্রি করা যেতে পারে এমন মুদ্রার সর্বোচ্চ পরিমাণ শিগগিরই বাড়িয়ে দেওয়া হবে। আর সেটি হলে ইরানের কোনও ব্যক্তির কাছে বার্ষিক ২ হাজার ইউরো (২১৭৬ মার্কিন ডলার) থেকে ৫ হাজার ইউরো (৫৪৩৯ মার্কিন ডলার) বিক্রি করা যেতে পারে।

আরও পড়ুন: পাত্রী খুঁজছেন রাহুল গান্ধী!

সংবাদমাধ্যম বলছে, গত বছরের ১৬ সেপ্টেম্বর হিজাব পরাকে কেন্দ্র করে ইরানে পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর দেশটিতে সহিংস বিক্ষোভ শুরু হয়। এরপর থেকে এখন পর্যন্ত ইরানি রিয়ালের বেশ বড় দরপতন হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর এটিই সবচেয়ে বড় বিক্ষোভ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা