রাহুল গান্ধী
আন্তর্জাতিক

পাত্রী খুঁজছেন রাহুল গান্ধী!

সান নিউজ ডেস্ক: বিয়ের জন্য যেমন পাত্রী খুঁজছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে মুখ খোলেন তিনি।

আরও পড়ুন: ব্রাজিলে জরুরি অবস্থা জারি

রাহুল গান্ধী বলেন, সমস্যা হল,আমার বাবা মায়ের খুব সুন্দর একটা দাম্পত্য জীবন ছিল। আর তারা একে অপরের সঙ্গে প্রেমে ছিলেন। তাই আমার মানদণ্ডটা একটু ওপরে।’ সঞ্চালিকা পাল্টা প্রশ্ন করেন যে, রাহুলের কাছে কোনো ‘চেকলিস্ট’ আছে কি না! জবাবে কংগ্রেসের ওয়েনাদের সাংসদ বলেন, তিনি এমন একজন পাত্রী পছন্দ করবেন, যিনি ‘ভালোবাসার মানুষ’ হবেন, সঙ্গে ‘বুদ্ধিদীপ্ত হবেন’।

রাহুল আরও বলেন, যেদিন সঠিক কোনো ব্যক্তিত্বকে পাবেন, সেদিন বিয়ে করবেন তিনি। সাক্ষাৎকারে সঞ্চালিক প্রশ্ন করেন, তাহলে কি কারোর দিকে বিয়ের ব্যাপারে তাকিয়ে রয়েছেন রাহুল? সোজা জবাবে সনিয়া পুত্র বলেন, ‘যদি তিনি আসতে চান, তাহলে আসবেন’। হিন্দুস্তান টাইমস’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

সঞ্চালিকা প্রশ্ন করেন, তাহলে কি রাহুল গান্ধী বিয়ের বিপক্ষে নন? তার ইতিবাচক উত্তর দিয়ে রাহুল বলেন, একেবারেই নয়। সেই সময়ই আলোচনা হয় যে, ‘সঠিক মানুষ’ -এর আসার এপেক্ষায় রাহুল আছেন কি না!

রাহুল বলেন, ভালোবাসতে জানে এমন কাউকে তিনি পছন্দ করবেন। এছাড়াও মানবিকতা রয়েছে এমন কাউকেই রাহুল গান্ধীর পছন্দ। মজার ছলে সঞ্চালিকা বলেন, সমস্ত মহিলারা কিন্তু এই বার্তা পেয়ে যাচ্ছেন। হেসে ফেলে রাহুল পাল্টা বলেন,'এবার আপনি আমায় মুশকিলে ফেলে দিচ্ছেন।'

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, আটক ২

প্রসঙ্গত, রাহুল গান্ধী হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি ওয়ানাড় লোকসভা কেন্দ্রের সাংসদ। ১৯৮৯ সালে দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজে স্নাতক স্তরে ভর্তি হন ও পরবর্তীতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়-এ পড়াশোনা করতে চলে যান। ১৯৯১ সালে তার বাবা ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী-র হত্যা হলে নিরাপত্তাজনিত কারণে তাকে রাউল ভিন্সি ছদ্দনামে ফ্লোরিডা-র রোলিন্স কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানেই ১৯৯৪ সালে কলা বিভাগে স্নাতক পাশ করেন। পরবর্তীতে ১৯৯৫ সালে দর্শনে স্নাতকোত্তর করতে ট্রিনিটি কলেজ, কেমব্রিজ-এ ভর্তি হন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা