সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

সোমালিয়ায় বিস্ফোরণে নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ার মাহাস শহরে জোড়া গাড়িবোমা হামলায় অন্তত ১৯ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

আরও পড়ুন: নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন

বুধবার (৮ জানুয়ারি) দেশটির নিরাপত্তা কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।

স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা আবদুল্লাহি আদান জানিয়েছেন, সন্ত্রাসীরা আজ স্থানীয় সময় সকালে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে মাহাস শহরে হামলা চালায়। তারা একটি বেসামরিক এলাকাকে লক্ষ্যবস্তু পরিনত করে। এখন পর্যন্ত আমরা ১৯ জনের মৃত্যু নিশ্চিত করেছি। যারা নিহত হয়েছেন সবাই বেসামরিক নাগরিক।

আরও পড়ুন: যুদ্ধের কারণে আমদানি বাধাগ্রস্ত হচ্ছে

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাস শহরে একটি প্রশাসনিক ভবনের পাশে একটি রেস্তোরাঁর কাছে এ বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষদর্শী আদান হাসান বলেন, “আমি নারী ও শিশুসহ ১৯ জনের মৃতদেহ দেখেছি। এটি ছিল একটি ভয়াবহ হামলা।

আরও পড়ুন: গাইবান্ধা-৫ আসনের ভোটগ্রহণ শেষ

সোমালিয়ার রাষ্ট্রপতি হাসান শেখ মোহামুদ আল কায়েদা-সংশ্লিষ্ট আল শাবাব জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে ‘সর্বস্ব যুদ্ধ’ ঘোষণা করেছেন। যারা গত ১৫ বছর ধরে আন্তর্জাতিকভাবে সমর্থিত ফেডারেল সরকারের বিরুদ্ধে রক্তাক্ত বিদ্রোহ চালিয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর দেশটির রাজনীতিবিদ এবং সরকারী কর্মকর্তাদের কাছে জনপ্রিয় মোগাদিসুর একটি হোটেলে হামলায় ৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন।

আরও পড়ুন: কুষ্টিয়ায় ৭ জনের যাবজ্জীবন

এর আগে গত ২৯ অক্টোবর সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে শিক্ষা মন্ত্রণালয়ের দুটি গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় ১২১ জন নিহত হয়েছিলেন। যেটি গত ৫ বছরের মধ্যে হর্ন অফ আফ্রিকার এই দেশটিতে সবচেয়ে মারাত্মক হামলা।

সূ্ত্র: আরব নিউজ

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা