ট্রাম্প
আন্তর্জাতিক

দোষী সাব্যস্ত ট্রাম্পের কোম্পানি

আন্তর্জাতিক ডেস্ক: কর ফাঁকি দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক কোম্পানিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) নিউ ইয়কের্র ম্যানহাটন আদালত ট্রাম্প অর্গানাইজেশন নামের ওই কোম্পানিকে দোষী সাব্যস্ত করে।

আরও পড়ুন: কক্সবাজারে প্রধানমন্ত্রী

মার্কিন সংবাদমাদ্যম রয়টারর্সের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের কোম্পানির বিরুদ্ধে কর ফাঁকি ও কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগের প্রমাণ পেয়েছে তদন্তকারী কর্মকর্তারা। এসব অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় অভিযুক্ত কোম্পানিটিকে জরিমানা করে চূড়ান্ত রায় ঘোষণা করা হবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জনসভায় নেতাকর্মীদের ঢল

বিভিন্ন ইস্যু নিয়ে ইতোমধ্যেই বিভিন্ন আইনি জটিলতার মধ্যে আছেন ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া ট্রাম্প। এখন নতুন করে যুক্ত হলো আরেকটি ইস্যু।

ট্রাম্প অর্গানাইজেশন বিশ্বব্যাপী আবাসন, হোটেল, গলফ কোর্সের ব্যবসা পরিচালনা করে। কর ফাঁকি দিতে ১৫ বছর ধরে নানান কার্যক্রম— উচ্চপদস্থ কর্মকর্তাদের ঘুষ প্রদান এবং স্বাধীন চুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে বোনাস দেওয়ার মতো কাজগুলো করেছে তারা। যুক্তরাষ্ট্রের সাবেক প্রধান অর্থ কর্মকর্তা অ্যালেন ওয়েসেলবার্গকে ঘুষ দেওয়ার তথ্যও সামনে এসেছিল। এসব অভিযোগের প্রমাণ পেয়েছেন তদন্ত কর্মকর্তারা।

আরও পড়ুন: ইউক্রেনে রুশ হামলায় নিহত ৪

‍‍`দ্য ট্রাম্প অরগানাইজেশন‍‍` মূলত রিয়েল এস্টেট ব্যবসা করে। এর মাধ্যমেই বিলিনিয়র হন ডোনাল্ড জুনিয়র ট্রাম্প। একপর্যায়ে টেলিভিশনের রিয়েলিটি শো তারকা বনে যান তিনি। সবশেষ হোয়াইট হাউনেও ওঠেন ৭৬ বছর বয়সী ধনকুবের।

এদিকে ট্রাম্প অর্গানাইজেশনের ব্যবসার যে পরিধি তাতে ১৬ লাখ ডলার জরিমানা তাদের জন্য খুব বড় কোনো বিষয় না। কিন্তু কর ফাঁকি ও জালিয়াতিতে দোষী সাব্যস্ত হয়ে জরিমানা গুণতে হবে, কারণে পরবর্তীতে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে সমস্যার সম্মুখীন হবে ট্রাম্পের কোম্পানি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা