ছবি-ডেইলি সাবাহ
আন্তর্জাতিক

বিশেষ আমন্ত্রণে কাতারে এরদোয়ান

সান নিউজ ডেস্ক: বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান উপভোগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

আরও পড়ুন: মাহাথিরের পরাজয়, জামানত বাজেয়াপ্ত

তার আমন্ত্রণে সাড়া দিয়ে অনুষ্ঠানে যোগ দিতে কাতারের রাজধানী দোহায় গেছেন প্রেসিডেন্ট এরদোয়ান। রোববার (২০ নভেম্বর) তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এমন তথ্য জানিয়েছে।

দোহার আল বাইত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় জমকালো আয়োজনের মাধ্যমে পর্দা ওঠবে ২০২২ বিশ্বকাপের। এ অনুষ্ঠান উপভোগে বিশ্ব নেতাসহ গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও পড়ুন: ফের বিশ্বকাপ জয়ের সময় এসেছে

কাতারের আমন্ত্রণে এর আগে শনিবার দেশটিতে পৌঁছান ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এছাড়া মিসরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল সিসি, লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে এবং ইকুয়েডরের ভাইস প্রেসিডেন্ট আলফ্রেদো বোরেরো কাতারে পৌঁছেছেন।

এদিকে তুরস্ক ও এবং কাতারের মধ্যে সম্পর্কটা আলাদা। বিশেষ করে ২০১৭ সালের পর এ দুই দেশের মধ্যে গভীর সম্পর্ক তৈরি হয়। ওই বছর কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের চারটি দেশ। তারা কাতারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞাও আরোপ করে। এমন সময় কাতারের পাশে দাঁড়ায় তুরস্ক। এরপর তুরস্কের প্রেসিডেন্ট ও কাতারের আমিরের মধ্যে আলাদা সুসম্পর্ক তৈরি হয়।

আরও পড়ুন: বাংলাদেশি যুবক নেইমারের ‘বন্ধু’

সাম্প্রতিক বছরগুলোতে কাতার ও তুরস্ক নিজেদের মধ্যে বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক আরও বৃদ্ধি করেছে। ২০২১ সালে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয় তুর্কি-কাতার স্ট্র্যাটেজিক কমিটির বৈঠক। ওই বৈঠকে দুই দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধিতে ঐকমত্যে পৌঁছায় তারা।

এবারের বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় আজ রাত ১০টায় স্বাগতিক কাতারের মুখোমুখি হবে ইকুয়েডর। ম্যাচটি হবে আল বাইত স্টেডিয়ামে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা