প্রতীকী ছবি
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় বিদ্যুৎবিচ্ছিন্ন গাজা

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের বিমান হামলায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন এলাকা।

আরও পড়ুন: তেলের দাম বাড়ানোর প্রস্তাব

স্থানীয় সময় শুক্রবার (৪ নভেম্বর) সেন্ট্রাল গাজার হামাস পরিচালিত শরণার্থী শিবির এলাকা লক্ষ্য করে এ হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, আমাদের যুদ্ধবিমানগুলো গাজা উপত্যকায় অবস্থিত হামাসের শরণার্থী শিবিরে আক্রমণ করে। বৃহস্পতিবার গাজা থেকে ইসরায়েলে করা রকেট হামলার প্রতিক্রিয়ায় এ পাল্টা হামলা করা হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

এর আগে, বৃহস্পতিবার গাজা এলাকা থেকে ইসরায়েলের তিনটি শহর কিসুফিম, এন হাশলোশা ও নিরীম শহর লক্ষ্য করে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। যার মধ্যে একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে থামিয়ে দেওয়া হয়। বাকি তিনটি লক্ষ্যে আঘাত হানার আগে গাজা এলাকাতেই বিস্ফোরিত হয়।

হামাসের মুখপাত্র হাজেম কাসেম জানান, গাজাতে এমন ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলি আগ্রাসনের চরম উদাহরণ। তাদের এমন আচরণে প্রমাণ হয়, তারা নিরীহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে উন্মুক্ত যুদ্ধ করতে চায়। কিন্তু তারা জানে না যে, তাদের এমন কর্মকাণ্ড আমাদের সংঘবদ্ধ হতে ব্যাপকভাবে উদ্বুদ্ধ করছে।

আরও পড়ুন: নিন্দা জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী

ইসরায়েলি এক প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনার আগে পশ্চিম তীরের জেনিন শহরে সেনা অভিযান চালায় ইসরায়েল। সে সময় ইসলামিক জিহাদের সদস্য ফারুক সলামেহসহ আরও তিন ফিলিস্তিনিকে হত্যা করা হয়। এ ঘটনার প্রতিক্রিয়াতেই বৃহস্পতিবার গাজা থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল।

এ সপ্তাহের শুরুতে অনুষ্ঠিত ইসরায়েলের সংসদীয় নির্বাচনে বিজয়ী হন বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি জয়ী হলে সহিংসতা আরও বেশি ছড়িয়ে পড়বে বলে মনে করেছিলেন অনেকে।

আরও পড়ুন: দিল্লির সব প্রাথমিক স্কুল বন্ধ ঘোষণা

গাজা শাসনকারী ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী হামাস গত ১৫ বছরে চারটি যুদ্ধ করেছে। ১৪ বছর ধরে ইসরায়েল ও মিশর গাজার ওপর কঠোর অবরোধ বজায় রেখেছে।

সূত্র: আল জাজিরা

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা