আন্তর্জাতিক

আবারও ক্ষমতায় নেতানিয়াহু

সান নিউজ ডেস্ক: ইসরায়েলে এবারে সাধারণ নির্বাচনে জয়লাভ করেছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট।

আরও পড়ুন : ইমরান খানের অবস্থা স্থিতিশীল

ইসরায়েলের জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় মঙ্গলবার (১ নভেম্বর)। বৃহস্পতিবার (৩ নভেম্বর) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ই

এতে দেশটির ১২০ সদস্যের পার্লামেন্টে (নেসেট) সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে নেতানিয়াহুর দল ও তার ডানপন্থি জোট। তারা পেয়েছে ৬৪টি আসন। লিকুদ পার্টি এককভাবে পেয়েছে ৩২টি আসন। প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের দল ইয়েস আতিদ ও তাদের জোট পেয়েছে ৫১টি আসন। অতি-ডানপন্থি অতি-জাতীয়তাবাদী ধর্মীয় জায়নবাদ জোট ১৪টি এবং প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজের কেন্দ্রীয়-ডান জাতীয় ঐক্য পার্টি পেয়েছে ১২ টি আসন।

নেতানিয়াহু তার বক্তৃতায় সম্ভাব্য জোটের অংশীদারদের কথা উল্লেখ করেননি। তবে তারা ধর্মীয় জায়নবাদকে অন্তর্ভুক্ত করবে বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচনে জয়ী হওয়ায় বেনিয়ামিন নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। তিনি বলেন যে, তিনি তার প্রতিদ্বন্দ্বীকে শুভকামনা জানিয়েছেন টেলিফোনে। তিনি একটি সুশৃঙ্খল পরিবেশে ক্ষমতার হস্তান্তর প্রক্রিয়া নিশ্চিত করার কথাও জানান।

আগামী সপ্তাহে নতুন সরকার গঠনের কাজ শুরু করতে পারে লিকুদ পার্টি।

এবারের নির্বাচনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীর একটি নাটকীয় প্রত্যাবর্তন ঘটলো। ১৪ মাস আগে বিরোধীদের তোপের মুখে পড়েন তিনি এবং ক্ষমতাচ্যুত হন সে সময়।

আরও পড়ুন :বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

২০১৯ সালে শুরু হওয়া রাজনৈতিক অচলাবস্থার অভূতপূর্ব সমাপ্তি ঘটলো দেশটিতে। নেতানিয়াহুর বিরুদ্ধে সে সময় ঘুস, জালিয়াতি ও সাধারণ মানুষের বিশ্বাস লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল। তবে তিনি তা অস্বীকার করেন বরাবরের মতো। আগামী সোমবার পরবর্তী শুনানিতে আবারও আদালতের মুখোমুখি হবেন নেতানিয়াহু।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা