আন্তর্জাতিক

ফের মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, উত্তর কোরিয়া অন্তত একটি দূরপাল্লার এবং দু’টি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

আরও পড়ুন : ফের প্রাণহানির শীর্ষে যুক্তরাষ্ট্র

অন্যদিকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলোর একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) হতে পারে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। বৃহস্পতিবার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এর আগে বুধবার পিয়ংইয়ং একদিনে সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। নিক্ষেপ করা এসব ক্ষেপণাস্ত্রের একটি দক্ষিণ কোরিয়ার আঞ্চলিক জলসীমার কাছে পড়ে। জবাবে নিজস্ব তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দক্ষিণ কোরিয়া। এই ঘটনার একদিনের মাথায় উত্তর কোরিয়া ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল।

এছাড়া যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া সম্প্রতি তাদের সর্বকালের সর্ববৃহৎ যৌথ বিমান মহড়া করছে। ওই মহড়াকে পিয়ংইয়ং ‘আক্রমনাত্মক এবং উসকানিমূলক’ বলে কঠোর সমালোচনা করেছে।

বিবিসি বলছে, বৃহস্পতিবার সকালে উত্তর কোরিয়া দূরপাল্লার একটিসহ মোট তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর ফলে জাপান সরকার তার উত্তরাঞ্চলের বাসিন্দাদের জন্য বিরল জরুরি সতর্কতা জারি করে তাদের ঘরে অবস্থান করতে বলে।

আরও পড়ুন : জেলহত্যা দিবস বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

টোকিও প্রথমে বলেছিল, উত্তর কোরিয়ার নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি জাপানের ওপর দিয়ে উড়ে গেছে। কিন্তু প্রতিরক্ষামন্ত্রী ইয়াসুকাজু হামাদা পরে জানান, ক্ষেপণাস্ত্রটি ‘জাপানি দ্বীপপুঞ্জ অতিক্রম করেনি, তবে জাপান সাগরের ওপর দিয়ে অদৃশ্য হয়ে গেছে’।

এদিকে সিউল জানিয়েছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ফোনে কথা বলেছেন দক্ষিণ কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী চো হিউন-ডং এবং মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান। এসময় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে ‘দুঃখজনক ও অনৈতিক’ বলে আখ্যা দেন তারা।

এর আগে গত অক্টোবর মাসের শুরুতে পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো জাপানের ওপর দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পারমাণবিক অস্ত্রে সজ্জিত উত্তর কোরিয়া। সেসময় দেশটি তার নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলে এবং জাপানের উত্তরাঞ্চলে ট্রেন চলাচলের সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

বিবিসি বলছে, কেরাীয় উপদ্বীপে উত্তেজনা বেড়ে যাওয়ায় চলতি বছর উত্তর কোরিয়া রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। কেবল চলতি বছরের জানুয়ারি মাসেই সাত দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল পিয়ংইয়ং। যদিও উত্তর কোরিয়ার মতো অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দেশ কীভাবে একের পর এক এমন পরীক্ষা চালিয়ে যাচ্ছে, তা নিয়ে বহু প্রশ্ন তৈরি হয়েছে।

আরও পড়ুন : কলঙ্কময় জেলহত্যা দিবস

এছাড়া একের পর এক পরমাণু অস্ত্র পরীক্ষার জন্য উত্তর কোরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা