আন্তর্জাতিক

বঙ্গবন্ধু মুক্তির জন্য লড়াই করেছিলেন

সান নিউজ ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান যেভাবে সত্যিকারের মুক্তির জন্য লড়াই করেছিলেন, তিনিও বর্তমানে সেভাবে লড়াই করছেন।

আরও পড়ুন: অপকর্মের জন্য বিএনপির নেতাই নির্বাসনে

ইমরান খান পাকিস্তানের ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে তার চলমান লড়াইকে বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের লড়াইয়ের সঙ্গে তুলনা করেছেন।

আওয়ামী লীগ গণতান্ত্রিক ম্যান্ডেট জয়ের পরও সাংবিধানিকভাবে দেশ শাসনের অনুমতি না পাওয়ায় ১৯৭১ সালে পাকিস্তান কীভাবে দু’ভাগ হয়ে যায় সেটিও স্মরণ করিয়ে দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এই প্রধান।

আরও পড়ুন: পুলিশ স্থাপনায় বিস্ফোরণে নিহত ৫

দেশে নির্বাচনের দাবিতে গত ২৮ অক্টোবর থেকে লংমার্চ পালন করছে পিটিআই। হাকিকি আজাদি মার্চ-২ নামের এই লংমার্চ পঞ্চম দিনে গড়িয়েছে মঙ্গলবার। আর দেশজুড়ে অনুষ্ঠিত এই লংমার্চের নেতৃত্ব দিচ্ছেন ইমরান খান।

মঙ্গলবার গুঞ্জরাওয়ালায় পিটিআইয়ের সমাবেশে উপস্থিত ছিলেন ইমরান খান। সেখানে উপস্থিত পিটিআইয়ের সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন তিনি। ইমরান খান বলেন, নির্বাচনের পর আওয়ামী লীগকে ক্ষমতার কর্তৃত্ব দেওয়া হয়নি। এর ফলে পাকিস্তানের পূর্বাংশ তথা পূর্ব পাকিস্তান ‘বাংলাদেশ’ নামে স্বাধীন রাষ্ট্র হয়ে যায়।

আরও পড়ুন: নির্বাচনে অনিয়ম ধরা পড়েনি

পাকিস্তানি দৈনিক ডনের প্রতিবেদন অনুযায়ী, পিটিআই চেয়ারম্যান সমাবেশে তার বক্তৃতায় শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগকে ‘নির্বাচনী ম্যান্ডেট’ দিতে অস্বীকৃতি জানানো হয়েছিল বলে দাবি করেন। যে কারণে দেশের পূর্বাঞ্চলের অর্ধেক পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

ডন বলছে, ইমরান খান বলেছেন, একজন চতুর রাজনীতিবিদ (জুলফিকার আলী ভুট্টো) ক্ষমতার লোভ সশস্ত্র বাহিনীকে তৎকালীন বৃহত্তম দল (আওয়ামী লীগের) বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছিলেন। যে দলটি নির্বাচনে জয় লাভ করেছিল। যার ফলে দেশ ভেঙে যায়।

আরও পড়ুন: পুলিশ স্থাপনায় বিস্ফোরণে নিহত ৫

ইমরান খান তার নিজ দল পিটিআইকে তৎকালীন আওয়ামী লীগের সাথে তুলনা করেছেন। একই সঙ্গে তার দাবি, বৃহত্তম এবং একমাত্র ফেডারেল দল হওয়া সত্ত্বেও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের আহ্বানে নতুন নির্বাচন দিতে অস্বীকার করছে সরকার।

তিনি বলেন, সবাই জানেন শেখ মুজিবুর রহমান এবং তার দল ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে জিতেছিল। ক্ষমতা হস্তান্তর করার পরিবর্তে একজন চতুর রাজনীতিবিদ আওয়ামী লীগ এবং সেনাবাহিনীকে সংঘর্ষের পথে নামিয়ে দিয়েছিলেন... বর্তমানে নওয়াজ শরিফ এবং আসিফ জারদারি একই ভূমিকা পালন করছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা