আন্তর্জাতিক

ভারতে সেতু ভেঙে নিহত ১৩০

সান নিউজ ডেস্ক: ভারতে একটি ঝুলন্ত সেতু ভেঙে নদীতে পড়ে অন্তত ৪০ জনের প্রাণহানি ঘটেছে । এছাড়া এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের মোরবি জেলার রোববার সন্ধ্যার দিকে সেতু ভেঙে শতাধিক মানুষ নদীতে পড়ে যান বলে দেশটির গণমাধ্যম খবর দিয়েছে।

আরও পড়ুন: প্রয়াত নেতাদের আদর্শে দলকে এগিয়ে নেওয়ার আহ্বান

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, মোরবি জেলার মাচ্চু নদীতে চারদিন আগে উদ্বোধন করা ঝুলন্ত সেতু ভেঙে পড়েছে। এতে সেতুতে থাকা অনেকেই নদীতে পড়ে আহত হয়েছেন। ভেঙে পড়ার সময় সেতুটির ওপর প্রায় ৫০০ মানুষ ছিলেন।

গুজরাট সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেতু ধসের এই ঘটনায় জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। সেতু ভেঙে পড়ার পর উদ্ধার অভিযানে স্থানীয়রাও অংশ নিয়েছেন বলে এনডিটিভির খবরে জানানো হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, গুজরাটের ঝুলন্ত সেতুটি ধসে অন্তত ১০০ জন এখনও পানিতে আটকা আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: দুঃখ প্রকাশ করল মিয়ানমার

কয়েক যুগ আগে নির্মিত মোরবির ঝুলন্ত এই সেতু দেশটির ঐতিহাসিক স্থাপনার তালিকায়ও রয়েছে। মেরামতের পর গত চারদিন আগে অর্থাৎ ২৬ অক্টোবর সেতুটি পুনরায় লোকজনের পারাপারের জন্য খুলে দেওয়া হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা