প্রতীকী ছবি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বাড়িতে আগুন, নিহত ৮

সান নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের ব্রোকেন অ্যারো এলাকায় একটি বাড়িতে আগুন লেগে অন্তত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা রয়টার্স’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: মোটরসাইকেল চলাচল বন্ধের সুপারিশ

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। ব্রোকেন অ্যারো হলো তুলসার একটি উপশহর এবং ওকলাহোমা শহরের প্রায় ১২৫ মাইল উত্তর-পূর্বে অবস্থিত।

হত্যাকাণ্ড ঘটানোর উদ্দেশ্যেই ওই আগুন লাগানো হয়েছে ধরে নিয়ে পুলিশ তদন্তে নেমেছে বলে জানিয়েছে রয়টার্স। কীভাবে আগুন লেগেছে, কী ঘটেছে এবং কারা মারা গেছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেনি পুলিশ।

আরও পড়ুন: আইনশৃঙ্খলা সূচকে বাংলাদেশের উন্নতি

ওই বাড়িতে দুই প্রাপ্তবয়স্ক ও ৬ শিশুর একটি পরিবার থাকতো বলে প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছে, বলেছে নিউ ইয়র্ক টাইমস।

ব্রোকেন অ্যারো পুলিশের মুখপাত্র ইথান হাচিনস সাংবাদিকদের জানান, প্রাথমিক প্রতিবেদন হচ্ছে, এই ঘটনায় হত্যাকাণ্ডের তদন্ত হতে যাচ্ছে। আমরা এখনও আগুন পুরোপুরি নেভানোর দিকে বেশি মনোযোগী, নিহতদের কী হয়েছিল তাও তদন্ত করছি।

সন্দেহভাজন কাউকে ধরতে পুলিশ অভিযানে নেমেছে কিনা সে বিষয়ে কোনো মন্তব্য না করে তিনি জানান, তদন্তে সহায়তা করতে যুক্তরাষ্ট্রের ব্যুরো অব অ্যালকোহল, টোবাকো, ফায়ার আর্মস অ্যান্ড এক্সপ্লোসিভসের কর্মকর্তাদের ডাকা হয়েছে।

আরও পড়ুন: রিজার্ভের টাকা কেউ চিবিয়ে খায়নি

ঘটনাটি তদন্ত করা হচ্ছে যে পরিকল্পনা করে এটি কেউ এটি ঘটিয়েছে কিনা। তবে ওই কমিউনিটির লোকজন কোনো ধরনের হুমকি পাননি বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৮ অক্টোবর) সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে, জানিয়েছে ব্রোকেন অ্যারো পুলিশ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা