ইইউ’র বিরুদ্ধে ইরানের নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক

ইইউ’র বিরুদ্ধে ইরানের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে অভিযোগ তুলে কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ নিষেধাজ্ঞা আরোপ করার পর পাল্টা এ ব্যবস্থা হিসেবে ইইউর কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে তেহরান।

আরও পড়ুন : ইরানে ভয়াবহ সন্ত্রাসী হামলা, নিহত ১৫

বুধবার (২৬ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে ইরানের সংবাদ মাধ্যম ইরনা।

মঙ্গলবার (২৫ অক্টোবর) এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান তেহরানে ইরানের সর্বোচ্চ মানবাধিকার পরিষদের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে বলেছিলেন, আগামী কয়েকদিনের মধ্যে ইইউর বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও কয়েকজন কর্মকর্তাকে ইরানের কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

আরও পড়ুন : গুরুতর ভুল করবে রাশিয়া

নিষেধাজ্ঞা আরোপকৃত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- ফ্রেন্ডস অফ ফ্রি ইরান, দি ইন্টারন্যাশনাল কমিটি ইন সার্চ অফ জাস্টিস, স্টপ দা বোম্ব, ডয়চেভ্যালে পার্শিয়ান, আরএফআই পার্সিয়ান, ইন্টারন্যাশনাল লীগ অ্যাগেইনেস্ট রেসিজম অ্যান্ড এন্ট্রি সেমিটিজম, কার্ল কল কোম্পানি এবং রেইন বায়ার্ন ফারজেবু কোম্পানি।

নিষিদ্ধ তালিকায় পড়া ব্যক্তিদের মধ্যে এই সব প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত কর্মকর্তারা রয়েছেন। এছাড়া ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এবং কয়েকজন সাংবাদিকও আছেন এ তালিকায়।

আরও পড়ুন : বিতর্কে ইতালির প্রধানমন্ত্রী

নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিরা ইরানের ভিসা পাবে না। পাশাপাশি ইরানে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সব সম্পদ ইরান সরকারের কাছে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, এরও আগে সন্ত্রাসবাদের প্রতি সমর্থন, সহিংসতা উসকে দেয়া এবং মানবাধিকার লঙ্ঘনের দায়ে কয়েকজন ব্রিটিশ নাগরিক ও কয়েকটি ব্রিটিশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান।

আরও পড়ুন : ফের যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত ৩

তেহরানে সহিংসতা, নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রম উস্কে দেয়ার কারণে ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানয়েছে ইরানের মন্ত্রণালয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা