আন্তর্জাতিক

গুরুতর ভুল করবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের সঙ্গে যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে রাশিয়াকে সতর্ক করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে রাশিয়া অবিশ্বাস্যভাবে গুরুতর ভুল করবে।’

আরও পড়ুন: রাতভর ঢাবি শিক্ষার্থীকে নির্যাতন!

বুধবার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। এর আগে মঙ্গলবার (২৫ অক্টোবর) এসব কথা বলেন বাইডেন।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মস্কো তেজস্ক্রিয় পদার্থের বিস্ফোরক যন্ত্র দিয়ে এই ধরনের হামলার পরিকল্পনা করছে এবং (সেই ধরনের কোনো হামলার ঘটনার জন্য) কিয়েভকে দায়ী করতে চাইছে।

আরও পড়ুন: জামায়াতে ইসলামীর নতুন দল গঠন

এদিকে, যুদ্ধে ইউক্রেন কথিত ডার্টি বোমা ব্যবহারের পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছে রাশিয়া। এই ধরনের পদক্ষেপ পরমাণু সন্ত্রাসবাদ বলে বিবেচিত হবে বলেও রাশিয়া জানিয়েছে। এছাড়া ইউক্রেনের এই পরিকল্পনা বাতিল করানোর জন্য জাতিসংঘের প্রতি আহ্বানও জানিয়েছে মস্কো।

উভয় দেশের পাল্টাপাল্টি এই অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঙ্গলবার প্রেসিডেন্ট বাইডেন বলেন, তিনি মনে করেন- রাশিয়া ডার্টি বোমা হামলার প্রস্তুতি নিচ্ছে যার দায় ইউক্রেনের ঘাড়ে চাপানো হবে। আর তাই বাইডেন সতর্ক করে বলেন: ‘কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে রাশিয়া অবিশ্বাস্যভাবে গুরুতর ভুল করবে।’

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা