মিয়ানমারে বিস্ফোরণে নিহত ৮
আন্তর্জাতিক

মিয়ানমারে বিস্ফোরণে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের ইয়াঙ্গুনের কুখ্যাত ইনসেইন কারাগারে বোমা বিস্ফোরণে অন্তত ৮ জনের প্রাণহানি ঘটেছে।

আরও পড়ুন: বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান

বুধবার সকালে এ বোমা বিস্ফোরণের ঘটনায় কারাগারের তিন কর্মী ও পাঁচ দর্শনার্থী নিহত এবং অপর ১৮ জন আহত হন।

মিয়ানমারের সাবেক রাজধানী শহর ইয়াঙ্গুনের কুখ্যাত ইনসেইন কারাগারে অন্তত দশ হাজার বন্দী রয়েছেন। রাজনৈতিক বন্দিদের অনেককেই শতবর্ষের পুরনো কারাগারটিতে রাখা হয়।

আরও পড়ুন: দেশে আরও ২ জনের মৃত্যু

এদিকে এখনো কোনো গ্রুপ এ হামলার দায় স্বীকার করেনি। মিয়ানমারের কর্মকর্তারা জানিয়েছেন এ ঘটনায় আরও ১৮ জন আহত হয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, বোমাগুলো কয়েদি পোস্ট রুমে বিস্ফোরিত হয়। আরেকটি অবিস্ফোরিত বোমা পরবর্তীতে সেই রুম থেকে উদ্ধার করা হয়। বোমাটি একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর ছিল।

কর্মকর্তারা আরও বলেন, যে পাঁচজন দর্শনার্থী নিহত হয়েছেন তারা সবাই নারী। তারা জেলে বন্দি আত্মীয়দের সঙ্গে দেখা করতে এসেছিলেন।

আরও পড়ুন: পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা

ইনসেইন কারাগারটি অত্যাধিক নিরাপত্তাবেষ্টিত। এটি সাবেক রাজধানীর অদূরে অবস্থিত। শত বছরের পুরনো কারাগারটি কয়েদিদের প্রতি অমানবিক আচরণ এবং দুরবস্থার জন্য কুখ্যাত। সূত্র: বিবিসি

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা