আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ধ্বংস করতে পারে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের শীর্ষ ধনী ও টেসলার নির্বাহী প্রধান ইলন মাস্ক বলেছেন, ‘রাশিয়া ৩০ মিনিটেরও কম সময়ে পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। এই সক্ষমতা যুক্তরাষ্ট্র ও ইউরোপেরও আছে। বিষয় হচ্ছে, বেশির ভাগ মানুষই এটা জানেন না’।

আরও পড়ুন: ফের বেড়েছে মৃত্যু ও শনাক্ত

গত ১৫ অক্টোবর ইলন মাস্কের এক অনুসারী তার অ্যাকাউন্টে রয়টার্সের একটি প্রতিবেদন টুইট করেন। রয়টার্সের ওই প্রতিবেদনে সোমবার থেকে বি–৫২ বোমারু বিমানে করে ন্যাটোর পারমাণবিক অস্ত্রের মহড়া শুরুর কথা জানানো হয়। টুইটটি রিটুইট করে ইলন মাস্ক রাশিয়ার পারমাণবিক সক্ষমতা নিয়ে এমন মন্তব্য করেন।

টুইটটি রিটুইট করে ইলন মাস্ক আরও বলেন, ‘কিন্তু অবশ্যই কোনো দায়িত্ববান ব্যক্তি পারমাণবিক যুদ্ধ শুরু করবেন না। তবে আমাদের যদি দায়িত্ববান ব্যক্তি থাকতেন, তাহলে যুদ্ধ আমাদের অগ্রাধিকার তালিকায় থাকতো না। গত ৬০ বছরের মধ্যে আমরা পারমাণবিক যুদ্ধের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছি’।

আরও পড়ুন: ইউপি সদস্যকে জবাই করে হত্যা

সম্প্রতি ‘শান্তি পরিকল্পনা’ নিয়ে ইলন মাস্কের টুইট ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলার বিষয়টি নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। দ্যা ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে জানানো হয়েছিল এসব তথ্য। এই প্রতিবেদনে ইয়ান ব্রেমার নামে এক ব্যক্তিকে সূত্র হিসেবে উল্লেখ করা হয়। তবে এমন তথ্য অস্বীকার করেন ইলন মাস্ক। ইলন মাস্ক এক টুইটার বার্তায় জানান, তিনি পুতিনের সঙ্গে ১৮ মাস আগে কথা বলেছিলেন। আর তখন কথা বলার বিষয়টি ছিল মহাকাশ স্পেস নিয়ে।

সম্প্রতি টেসলার সিইও তার ১০৭ দশমিক ৭ মিলিয়ন ফলোয়ারকে ইউক্রেন যুদ্ধের সমাধানের উপায়ে ভোট দিতে বলেন। পরামর্শগুলোর মধ্যে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু অংশে ভোট রাখার একটি প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল, যা ক্রেমলিন দাবি করে যে তারা এটি সংযুক্ত করেছে। তার মন্তব্যকে স্বাগতও জানায় মস্কো। এর আগে তাইওয়ান ও চীনের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে বিকল্প পথ দেখিয়ে প্রশংসা কুড়িয়েছেন বেইজিংয়ের।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা