আন্তর্জাতিক

জেরুজালেম ইসরায়েলের রাজধানী

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ বলেছেন জেরুজালেম ইসরায়েলের চিরন্তন রাজধানী এবং কখনোই তা পরিবর্তন হবে না।

আরও পড়ুন : ‘শেখ রাসেল দিবস’ আজ

পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে দেওয়া স্বীকৃতি ফিরিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। ২০১৮ সালে দেশটির পূর্ববর্তী সরকার এই স্বীকৃতি দিলেও বর্তমান সরকার তা ফিরিয়ে নেয়। আর এরপরই চটেছে ইসরায়েল। মঙ্গলবার (১৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে দেওয়া স্বীকৃতি ফিরিয়ে নেওয়ার বিষয়ে অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। এমনকি অস্ট্রেলীয় সরকারের এই পদক্ষেপকে ‘তড়িঘড়ি প্রতিক্রিয়া’ হিসাবেও আখ্যায়িত করেছেন তিনি।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন: ‘আমরা কেবল আশা করতে পারি যে, অস্ট্রেলিয়ার সরকার অন্যান্য বিষয়গুলো আরও গুরুত্ব সহকারে এবং পেশাদারভাবে পরিচালনা করবে।’

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক বিবৃতিতে বলেছেন, জেরুজালেম একটি চূড়ান্ত মর্যাদার সমস্যা যা ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত। এক্ষেত্রে একতরফা সিদ্ধান্ত নেয়া উচিত হবে না। সে কারণেই তারা পূর্বের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

অস্ট্রেলিয়ার দূতাবাস তেল আবিবে ছিল এবং থাকবে উল্লেখ্য করে পেনি ওং বলেন, আমরা দ্বি-রাষ্ট্রীয় রাষ্ট্র সমাধানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। অস্ট্রেলিয়া এমন কোনো পদ্ধতিকে সমর্থন করব না যা দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে দুর্বল করে তুলবে।

আরও পড়ুন : হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

উল্লেখ্য, জেরুজালেম ইহুদি, খিস্টান ও মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে পবিত্র স্থান। যুক্তরাষ্ট্রই প্রথম দেশ যেটি ১৯৪৮ সালে ইসরায়েলের প্রতিষ্ঠার পর আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করে জেরুজালেমকে তাদের রাজধানীর স্বীকৃতি দিয়েছিল।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা