কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা
আন্তর্জাতিক

কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক: উক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলার সাইরেন বাজার পর অন্তত ৫ দফা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর মধ্যে দুটি বিস্ফোরণ ঘটেছে শহরের কেন্দ্রে।

আরও পড়ুন: যার যতটুকু জমি আছে উৎপাদন করুন

সোমবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল প্রায় ৭টার দিকে বিস্ফোরণগুলো ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর রয়টার্স ও আনাদোলুর।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিটচকো জানয়েছেন, হামলায় কেন্দ্রীয় শেভচেনকিভস্কি এলাকার আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: ঢাকা ছাড়লেন ব্রুনাই সুলতান

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দপ্তরের প্রধান কর্মকর্তা আন্দ্রি ইয়েরমাখ বলেছেন, আত্মঘাতী কামিকাজে ড্রোন দিয়ে হামলাগুলো চালানো হয়েছে।

ঠিক এক সপ্তাহ আগে সকালের ব্যস্ত সময়ে কিইভে আঘাত হেনেছিল রাশিয়ার ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র, ওই সময় দেশটিজুড়ে চালানো হামলায় মোট ১৯ জন নিহত হয়েছিল।

আরও পড়ুন: ক্ষমতা হারানোর শঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী

সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে ক্লিটচকো লিখেছেন, শেভচেনকিভস্কি এলাকায় হামলাগুলো চালানো হয়েছে, গত সপ্তাহেও এখানে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল।

উদ্ধারকারীরা ঘটনাস্থলে আছে জানিয়ে তিনি স্থানীয় বাসিন্দাদের বোম্ব শেল্টারগুলোতে অবস্থান করার পরামর্শ দিয়েছেন।

টেলিগ্রামে ইয়েরমাখ বলেছেন, কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে এবং ‘যত দ্রুত সম্ভব’ ইউক্রেইনের আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দরকার।

আরও পড়ুন: গাজীপুরে দগ্ধ আরও একজনের মৃত্যু

প্রসঙ্গত, ক্রিমিয়া এবং রাশিয়াকে সংযোগকারী গুরুত্বপূর্ণ সেতুতে হামলার ঘটনাকে কেন্দ্র করেই গত সপ্তাহে ইউক্রেন জুড়ে পাল্টা হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত প্রথমবারের মতো কিয়েভের কেন্দ্রে সরাসরি হামলা চালালো রুশ বাহিনী। তবে চলতি সপ্তাহের শুরুতে পুতিন বলেছেন, ইউক্রেনে বড় ধরনের হামলার আর প্রয়োজন নেই।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা