মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (ফাইল ছবি)
আন্তর্জাতিক

বাইডেনকে পরামর্শ দেওয়ার কেউ নেই

সান নিউজ ডেস্ক: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছেন। এ ধরনের হস্তক্ষেপমূলক বক্তব্য তিনি আগেও কয়েকবার দিয়েছেন যা নিন্দনীয়।

আরও পড়ুন: আমরা আমাদের কাজ করেছি

কানয়ানি বলেন, বাইডেনের বক্তব্যে বোঝা যায় তার যেমন স্মরণশক্তি কমে গেছে তেমনি তাকে পরামর্শ দেওয়ার মতোও উপযুক্ত কোনো লোক নেই। আমি তাকে মনে করিয়ে দিতে চাই যে, ইরান এতটা শক্তিশালী ও অবিচল রয়েছে যে, যুক্তরাষ্ট্রের নিপীড়নমূলক নিষেধাজ্ঞা কিংবা বৃথা হুমকির কাছে নতিস্বীকার করবে না।

তিনি আরও বলেন, বহু বছর ধরেই ইরানের বিরুদ্ধে নিরর্থক অভিযানে ক্লান্ত একজন রাজনীতিবিদের হস্তক্ষেপ ও বিস্ময়কর বাক্যবাণে হতবুদ্ধ হবে না তেহরান।

আরও পড়ুন: তথ্য সচিবকে অবসরে পাঠাল সরকার

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার (১৫ অক্টোবর) এক বক্তৃতায় বলেন, তিনি ইরানে বিক্ষোভকারীদের সাহস দেখে বিস্মিত হয়েছেন। পার্স ট্যুডের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

কানয়ানি আরও বলেন, বাইডেনের মন্তব্য কিংবা ওয়াশিংটনের হস্তক্ষেপ কোনো কিছুই তেহরানকে বিস্মিত করে না; কারণ হস্তক্ষেপ, আগ্রাসন ও মানুষ হত্যা মার্কিন রাজনৈতিক ব্যবস্থায় একটি স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে।

আরও পড়ুন: চাঁদাবাজি করছে বিএনপি

ইরানে পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনি অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকেই দেশজুড়ে বিক্ষোভ চলছে। সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির পেছনে একটি স্বার্থান্বেষী মহল দায়ী বলেও অভিযোগ করেছে ইরান।

তেহরানের দাবি, ইরানের যেসব শত্রু ইসলামি শাসনব্যবস্থাকে ধ্বংস করতে চায় তারা এই নৈরাজ্য সৃষ্টিকারীদের মাধ্যমে তেহরান সরকারের পতন ঘটানোর আশায় দাঙ্গাবাজদের নানাভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা