আন্তর্জাতিক

সার্বভৌম দেশকে মুছতে পারবে না রাশিয়া

সান নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন ভূখণ্ড দখলের মাধ্যমে সার্বভৌম কোনো রাষ্ট্রকে রাশিয়া মানচিত্র থেকে মুছে ফেলতে পারবে না । ইউক্রেনের চারটি অঞ্চলকে নিজ ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার বিষয়ে রাশিয়ার প্রচেষ্টা নিয়ে জাতিসংঘে ভোটাভুটির পর এই মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন : রাশিয়ার বিপক্ষে বাংলাদেশের ভোট

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। এর আগে বুধবার (১২ অক্টোবর) জাতিসংঘের সাধারণ পরিষদ ভোটাভুটির মাধ্যমে মস্কোর বিরুদ্ধে এই নিন্দা জানায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়ার বিরুদ্ধে এই নিন্দা প্রস্তাবে সমর্থন দেয় ১৪৩টি দেশ। তবে চীন ও ভারতসহ ৩৫টি দেশ ভোটদান থেকে বিরত ছিল। অন্যদিকে রাশিয়ার পাশাপাশি, বেলারুশ, উত্তর কোরিয়া, সিরিয়া এবং নিকারাগুয়া এই চারটি দেশ ভোট প্রত্যাখ্যান করেছে।

প্রতীকী হলেও ইউক্রেনে আক্রমণের পর এটিই ছিল রাশিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ সংখ্যক ভোট। গত সপ্তাহে ক্রেমলিনে একটি জমকালো অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনীয় অঞ্চল লুহানস্ক, দোনেতস্ক, জাপোরিঝিয়া এবং খেরসনকে রাশিয়ার অংশ করার জন্য নথিতে স্বাক্ষর করেন।

এএফপি বলছে, বুধবার জাতিসংঘে ভোটাভুটির পরই এ বিষয়ে মুখ খোলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের কিছু অংশ রাশিয়ার দখলে নেওয়ার বিরুদ্ধে নিন্দা ভোট দিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদ মস্কোকে একটি ‘স্পষ্ট বার্তা’ পাঠিয়েছে বলে মন্তব্য করেন বাইডেন।

আরও পড়ুন : বৃহস্পতিবার কখন কোথায় লোডশেডিং

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এই সংঘাতের বাঁক সবার কাছে স্পষ্ট এবং বিশ্ব (মস্কোর কাছে) একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছে। আর তা হলো- রাশিয়া মানচিত্র থেকে একটি সার্বভৌম রাষ্ট্রকে মুছে ফেলতে পারে না।’

এর একদিন আগে বাইডেন বলেন, ইউক্রেন দখলে নিতে রাশিয়ার সক্ষমতা নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘ভুল হিসাব’ কষেছেন। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভ্লাদিমির পুতিন সাধারণ একজন যুক্তিবাদী মানুষ যিনি ইউক্রেন দখলে নিতে নিজের সক্ষমতা নিয়ে খুবই খারাপভাবে ভুল হিসাব কষেছেন বলে তিনি বিশ্বাস করেন।

বিবিসি বলছে, জাতিসংঘের এই প্রস্তাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রাশিয়ার সংযুক্তিকরণকে স্বীকৃতি না দিতে আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে ইউক্রেনীয় ভূখণ্ড থেকে রুশ দখলদারিত্ব ‘"অবিলম্বে প্রত্যাহার’-এর দাবিও করা হয়েছে। এছাড়া এই প্রস্তাবে আলোচনার মাধ্যমে সংঘাত কমানোর প্রচেষ্টাকে স্বাগত জানানোর কথাও উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন :রাশিয়ার বিরুদ্ধে ভারতের ভোট

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যেসব দেশ এই প্রস্তাবকে সমর্থন করেছে তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেছেন, ‘বিশ্বের বক্তব্য হচ্ছে - [রাশিয়ার] সংযুক্তির প্রচেষ্টা মূল্যহীন এবং স্বাধীন দেশগুলো কখনোই তা স্বীকৃতি দেবে না।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা