প্রতীকী ছবি
আন্তর্জাতিক

করোনার আরও একটি ঢেউ আসছে

সান নিউজ ডেস্ক: ইউরোপের বিভিন্ন দেশকে করোনাভাইরাসের আরও একটি ঢেউয়ের আঘাত সহ্য করতে হতে পারে। বুধবার (১২ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে এই সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ইউরোপের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (ইসিডিসি)।

আরও পড়ুন: ডেঙ্গু আক্রান্ত আরও ৬৩৭ জন

ডব্লিউএইচওর ইউরোপ শাখা কার্যালয়ের পরিচালক হ্যান্স ক্লাগ ও ইসিডিসি’র পরিচালক আন্দ্রেয়া আমন স্বাক্ষরিত সেই বিবৃতিতে বলা হয়েছে, যদিও এক বছর আগে আমরা যে ঝুঁকিতে ছিলাম, এখন আর সেই পরিস্থিতি নেই, কিন্তু এটা একদম পরিষ্কার করোনা মহামারি এখনও পৃথিবী থেকে বিদায় নেয়নি।

এবং দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করছি, ইউরোপে ফের বাড়ছে এই রোগের দৈনিক সংক্রমণ। সংক্রমণের যে চিত্র, তাতে শিগগিরই করোনার আরও একটি ঢেউ আসার সমূহ সম্ভাবনা রয়েছে। আসন্ন শীতেই আসতে পারে এই ঢেউ।

আরও পড়ুন: করোনায় একজনের প্রাণহানি

জাতিসংঘর অঙ্গসংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মূল কার্যালয় সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায়। কার্যক্রম পরিচালনার সুবিধার্থে বিশ্বকে ৬টি অঞ্চলে ভাগ করেছে সংস্থাটি। ইউরোপের কার্যালয়টিও ডব্লিউএইচওর ৬টি আঞ্চলিক কার্যালয়ের মধ্যে একটি।

সম্প্রতি এই ছয়টি অঞ্চলের সাপ্তাহিক সংক্রমণ পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ডব্লিউএইচও। সেখানে দেখা গেছে, বিশ্বের অন্যান্য অঞ্চলে দৈনিক ও সাপ্তাহিক সংক্রমণ স্থিতিশীল থাকলেও ইউরোপের পরিস্থিতি ভিন্ন। গত সপ্তাহে ইউরোপের বিভিন্ন দেশে করোনা সংক্রমণ ৮ শতাংশ বেড়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

ইউরোপ মহাদেশভুক্ত বেশিরভাগ দেশেই করোনার টিকা খুবই সহজলভ্য। কিন্তু জনস্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গত বছর গণটিকাদান কার্যক্রমের শুরু থেকেই টিকা নেওয়ার ব্যাপারে অনীহা ছিল ইউরোপের জনগণের একটি বড় অংশের মধ্যে। সেই অনীহা এখনও রয়েছে।

এখনও ইউরোপের লাখ লাখ মানুষ করোনা টিকার একটি ডোজও নেননি।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

বুধবারের বিবৃতিতে জনগণকে অবিলম্বে টিকা গ্রহণের আহ্বান জানানো হয় ডব্লিউএইচও ও ইসিডিসির পক্ষ থেকে। এ প্রসঙ্গে বলা হয়, অবিলম্বে আমাদের সবারই টিকার ডোজ নেওয়া উচিত। কারণ নষ্ট করার মতো পর্যাপ্ত সময় এখন আর আমাদের হাতে নেই।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা