আন্তর্জাতিক

বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে পৃথিবী

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দ্রুত ইউক্রেন যুদ্ধের পরিসমাপ্তি না ঘটালে তা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। রোববার (৯ অক্টোবর) নেভাদা অঙ্গরাজ্যের এক সমাবেশে দেয়া বক্তৃতায় ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেন। খবর এমএসএন নিউজের।

আরও পড়ুন: কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে কলেজছাত্র খুন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দেয়ার কয়েকদিন পর ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন, আমাদেরকে অবশ্যই এক্ষুনি আলোচনায় বসার এবং ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান বের করতে হবে। অন্যথায় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে।

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন, জো বাইডেন প্রশাসনের বিপজ্জনক বাগাড়ম্বর ইউক্রেন সংঘাতের সূচনা করেছে। প্রকৃতপক্ষে ওয়াশিংটন ইউক্রেন যুদ্ধ শুরুর আগে রাশিয়াকে নিয়ে বিদ্রুপ করেছে।

আরও পড়ুন: ফের বিয়ে করেছেন অপু বিশ্বাস!

ট্রাম্প আরও বলেন, বাইডেন প্রশাসন এক প্রকার প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধে যেতে বাধ্য করেছে এবং বাইডেনের দুর্বলতাকে কাজে লাগিয়ে প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে হামলা চালিয়েছেন।

২০২৪ সালে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের সমালোচনা করে এবং দাবি করেন, ২০২০ সালে যদি তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতেন, তাহলে ইউক্রেন যুদ্ধ শুরু হতো না।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা