আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র হামলায় বহু হতাহত

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভে কয়েক দফা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ক্রিমিয়া ব্রিজে হামলার দুদিন পরই স্থানীয় সময় সোমবার (১০ অক্টোবর) সকাল ৮টার দিকে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো এ তথ্য নিশ্চিত কররেছেন। তিনি জানান, শেভচেনকিভস্কি জেলায় বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে।

আরও পড়ুন: বিয়ের চার মাসেই যমজ ছেলের মা!

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এটি ছিল ক্ষেপণাস্ত্র হামলা। যুদ্ধ শুরুর দিকে কিয়েভে কয়েক দফা হামলা চালালেও মাঝে বেশ কিছু সময় তা চালায়নি রুশ বাহিনী। বেশ কয়েকমাস পর কিয়েভে আবারও এই হামলা চালানো হলো।

ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ বলছে, সকালে কিয়েভে হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। তবে কতজন হতাহত হয়েছে তা এখনো নিশ্চিত করে বলা হয়নি।

আরও পড়ুন: বাংলাদেশ নারী দলের সর্বনাশ

এদিকে, গত শনিবার (৮ অক্টোবর) ক্রিমিয়ার সঙ্গে রাশিয়াকে সংযুক্তকারী একটি ব্রিজে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হন। রোববার (৯ অক্টোবর) ক্রিমিয়া ব্রিজে বিস্ফোরণের জন্য ইউক্রেনকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেন, হামলার পরিকল্পনাকারী, অপরাধী এবং পৃষ্ঠপোষক ইউক্রেনের গোয়েন্দারা। ওই ব্রিজে হামলার পর ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর জাপোরিঝজিয়ায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ৮৯ জন। এই হামলার জন্য পরস্পরকে দায়ী করেছে মস্কো ও কিয়েভ।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা